আফরোজা খানম রিতাকে মন্ত্রিসভায় দেখতে চায় মানিকগঞ্জবাসী
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-৩ আসন থেকে এক লাখ চার হাজার ভোটের ব্যবধানে জয়ী সংসদ সদস্য আফরোজা খানম রিতাকে আসন্ন মন্ত্রিপরিষদে দেখতে চায় জেলার সাধারণ মানুষ। নির্বাচনে তার এই ঐতিহাসিক বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে মন্ত্রী করার জোর দাবি উঠেছে।নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টিতেই তিনি বড় ব্যবধানে জয় লাভ করেন। বিপুল সংখ্যক কেন্দ্রে এগিয়ে থাকা তার জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক লাখ চার হাজার ভোটের ব্যবধান মানিকগঞ্জ-৩ আসনের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে।আন্দোলন-সংগ্রামে একজন নারী নেত্রী হিসেবে তিনি মানিকগঞ্জ জেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক সংকটময় সময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়...










