Tuesday, September 8

মানিকগঞ্জে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে রাজু গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের হরিরামপুরে ১১ বছর বয়সী এক শিশু কন্যাকে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে রাজু (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজু উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা সোনাকান্দা গ্রামের মো. ফজর আলীর ছেলে।

গতকাল ৭ সেপ্টেম্বর (সোমবার) ভুক্তভোগী শিশুর নানীর দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে হরিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঝিটকা সোনাকান্দা এলাকায় ওই শিশুকে ইভটিজিং ও স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয়। পরে শিশুটির নানী বাদী হয়ে থানায় অভিযোগ জানালে পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন জানান, শিশুটিকে ইভটিজিং ও শ্লীলতাহানির ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *