Tuesday, September 22

অপরাধ, আইন ও আদালত

ব্ল্যাংক চেকের ফাঁদে গ্রাহক, সৃষ্টি মাল্টিপারপাসের মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ব্ল্যাংক চেকের ফাঁদে গ্রাহক, সৃষ্টি মাল্টিপারপাসের মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

|| চট্টগ্রাম প্রতিনিধি ||ক্ষুদ্রঋণের নামে উচ্চ সুদের কারবার, ঋণগ্রহীতাদের কাছ থেকে ব্ল্যাংক চেক গ্রহণ এবং পরবর্তীতে সেই চেক ব্যবহার করে প্রকৃত পাওনার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ দাবি করে মামলা করার অভিযোগ উঠেছে সৃষ্টি মাল্টিপারপাস নামক একটি প্রতিষ্ঠানের মালিক লিটন দাশের বিরুদ্ধে।ভুক্তভোগীদের অভিযোগ, জরুরি প্রয়োজনে তারা প্রতিষ্ঠানটির কাছ থেকে স্বল্প পরিমাণ অর্থ ঋণ নেন। ঋণ হস্তান্তরের সময় নিরাপত্তার অজুহাতে তাদের কাছ থেকে স্বাক্ষর করা ব্ল্যাংক চেক রেখে দেওয়া হয়। পরবর্তীতে সুদে-আসলে ঋণ সম্পূর্ণ পরিশোধ করার পরও কিছু ক্ষেত্রে সেই চেক ফেরত না দিয়ে, উল্টো প্রকৃত পাওনার চেয়ে বহুগুণ বেশি টাকার দাবি তুলে আদালতে মামলা ঠুকে দেওয়া হচ্ছে।অভিযোগকারীদের দাবি, বর্তমানে লিটন দাশ নিজেই বাদী হয়ে আদালতে ৭০ থেকে ৮০টিরও বেশি চেক ডিজঅনার সংক্রান্ত মামলা পরিচালনা করছেন। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, পূর্বেও ...
ঘিওরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ পিতা আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঘিওরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ পিতা আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছরের এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎ পিতাকে আটক করেছে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে যৌন নির্যাতন করে আসছিলেন তিনি। এতদিন হুমকির মুখে ঘটনাটি কাউকে জানাতে পারেনি শিশুটি। আজ সোমবার মায়ের কাছে বিষয়টি প্রকাশ পেলে অভিযুক্তকে আটক করে পুলিশ।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার বানিয়াজুরী এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও স্ত্রীর আগের ঘরের ১১ বছরের মেয়েকে নিয়ে বসবাস করতেন জুলহাস নামের এক মিলশ্রমিক। অভিযোগ, গত রবিবার সকালে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এর আগেও পাঁচ থেকে ছয়বার একইভাবে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে শিশুটি জানিয়েছে।অভিযুক্তের হুমকির কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিল সে। সোমবার সকালে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে মা তার মেয়েকে নিয়ে স্থানীয় বানিয়...
ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগ মোয়াজ্জেমের বিরুদ্ধে
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সারাদেশ

ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগ মোয়াজ্জেমের বিরুদ্ধে

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলা মডেল মসজিদের আর্থিক হিসাব পরিচালনার জন্য ব্যাংকে নির্ধারিত অ্যাকাউন্ট রয়েছে। নিয়ম অনুযায়ী এই হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য পদাধিকারবলে মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যৌথ স্বাক্ষরের প্রয়োজন হয়।অভিযোগ রয়েছে, মোয়াজ্জেম মো. মাহফুজ রহমান পরিচালনা কমিটির সিদ্ধান্ত বা কোনো অনুমোদন ছাড়াই সম্পূর্ণ জালিয়াতির আশ্রয়...
বদলগাছীতে যুবদল নেতার প্রভাবে বেপরোয়া গাছ কাটার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে যুবদল নেতার প্রভাবে বেপরোয়া গাছ কাটার অভিযোগ

|| নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই রাস্তার পাশের মূল্যবান গাছ কেটে ফেলার দুটি পৃথক ঘটনা ঘটেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব ও নিয়মনীতির তোয়াক্কা না করে গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাশবাড়ী ইউনিয়নের ভগবানপুর গ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তার পাশের একটি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় যুবদল নেতা ইনসান হোসেনের ইশারায় সুমন হোসেন নামের এক ব্যক্তি তাঁর বাড়ির সামনের রাস্তার পাশে থাকা ওই মেহগনি গাছটি কেটে ফেলেন। রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয় কেউ এতে বাধা দেওয়ার সাহস পাননি।এদিকে একই ইউনিয়নের পারসোমবাড়ী বাজারের উত্তর দিকে রাস্তার পাশে থাকা আরও একটি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান, কাবিল নামের এক ব্যক্তি সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি বা ...
হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ এক তরুণ গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ মো. ফয়সাল হোসেন (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১ আগস্ট) হরিরামপুর থানাধীন জিটকা আনন্দমোহন স্কুলের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফয়সাল হোসেন হরিরামপুর থানার গোপীনাথপুর মোজাম পাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে। আটককালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-০১, তারিখ: ০১/০৮/২০২৬) রুজু করা হয়েছে।...
খুলনায় মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি, (খুলনা) ||খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইসমাইল ওই এলাকার শাজাহানের ছেলে।স্থানীয়দের ভাষ্য ও পুলিশের প্রাথমিক তথ্যমতে, রাতের দিকে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুর...
সাটুরিয়ায় মোবাইল কোর্টের অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক ৪
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় মোবাইল কোর্টের অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক ৪

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক সেবন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলার সাটুরিয়া থানাধীন কামতা এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন—সাটুরিয়ার কামতা এলাকার মোঃ মোয়াজ (৩০), মানিকগঞ্জ সদরের চর হিজুলীর মোঃ শাওন (২২), পশ্চিম দাশড়ার মোবারক হোসেন (৩৫) এবং গড়পাড়ার নুর ইসলাম (৩৬)।অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আসামিদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ২টি চাইনিজ কুড়াল, ২টি দেশীয় ধারালো চাকু, ১টি রামদা ও ১টি চাবুক জব্দ করা হয়।ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
নিজ শয়নকক্ষ থেকে ইবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নিজ শয়নকক্ষ থেকে ইবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||রাজশাহীতে নিজ বাসার শয়নকক্ষ থেকে অংকন টুডু নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী সদর থানা এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, গত ২৫ জুলাই স্নাতকোত্তর শেষ করে ইবি ক্যাম্পাস থেকে বাসায় ফেরেন অংকন। বিদেশে উচ্চশিক্ষার জন্য বিভাগীয় সুপারিশ নেওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগামী ২২ আগস্ট অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তিনি বেশ কিছু দিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে সহপাঠীদের সূত্রে জানা গেছে।নিহতের বাবা অ্যাডভোকেট নরেন্দ্রনাথ কুণ্ডু জানান, "বিশ্ববিদ্যালয় থেকে অংকন দুই দিন আগে বাড়িতে আসে। শুক্রবার দুপু...
ফুলবাড়ীতে এনসিপি-বিএনপি সংঘর্ষ, আহত অন্তত ২০
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সংবাদ, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে এনসিপি-বিএনপি সংঘর্ষ, আহত অন্তত ২০

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের থানা রোড ও শহীদ লুৎফর রহমান সরণি এলাকায় দুই পক্ষের বিক্ষোভ মিছিল মুখোমুখি হলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দলীয় সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা থানা রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময়ে আদম মার্কেট এলাকা থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৃথক একটি মিছিল নিয়ে অগ্রসর হন। একপর্যায়ে শহীদ লুৎফর রহমান সরণি এলাকায় দুটি মিছিল মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেঁধে য...
চিলমারীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে বৃদ্ধ বাবা আঃ সাত্তার ও তাঁর ছেলে শাওনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পালন করেছেন এলাকাবাসী। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে অভিযুক্ত মামলাবাজ মোছাঃ ফজিলা বেগমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।জানা যায়, গত ২২ জুলাই চিলমারী আমলি আদালতে বাবা আঃ সাত্তার ও ছেলে শাওনের বিরুদ্ধে মামলা রুজু করেন উপজেলার বালাবাড়ীহাট রেলস্টেশন এলাকার ফজিলা বেগম। পারিবারিক ও সীমানা বিরোধের জেরে গত ২২ মে রেললাইন পার হওয়ার সময় পিছলে পড়ে হাত ভেঙে আঘাত পান তিনি। পরে চিকিৎসাসংক্রান্ত তথ্য ব্যবহার করে পূর্ব শত্রুতার জেরে নিরপরাধ বাবা- ছেলেকে ফাসাতে আদালতে অভিযোগ করেন। আদালত পাঁচজনের নাম বাদ দিয়ে চিলমারী মডেল থানাকে তদন্তের নির্দেশ দেন। মামলা দায়েরের পর থেকে মুদির দোক...