জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনার থেকে সিহাব (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, মায়ের সঙ্গে অভিমানের জেরে শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলী গ্রামের সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাছবাজারে মনির হোসেনের মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।পরিবারের ভাষ্যমতে, শনিবার নৌকাভবনে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল সিহাব। মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সিহাব অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রবিবার সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনারে সিহাবের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।ব...










