Tuesday, September 22

অপরাধ, আইন ও আদালত

চিলমারীতে বাল্যবিবাহ নিরোধ ও স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে বাল্যবিবাহ নিরোধ ও স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।আলোচনা সভায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষের ভূমিকা এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার নানা দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।বক্তারা বলেন, "বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি কিশোর-কিশ...
দুদকের মামলার আসামি, তবুও গুরুত্বপূর্ণ দায়িত্বে এস এম মুরাদ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দুদকের মামলার আসামি, তবুও গুরুত্বপূর্ণ দায়িত্বে এস এম মুরাদ

||শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||২৫০ শয্যাবিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস এম মুরাদ হোসেনের বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো করোনা পরীক্ষার ফি আত্মসাতের মামলা। ওই মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্রে তার নাম আসামি হিসেবে রয়েছে। এরপরও তিনি খুলনা জেনারেল হাসপাতালের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে বহাল রয়েছেন।হাসপাতালের বিভিন্ন সূত্রের অভিযোগ, রিকুইজিশন তৈরি, রোগীদের খাবারের বিল, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও লিনেন সরবরাহের বিল, ইউজার ফি এবং বিভিন্ন ক্রয়সংক্রান্ত কমিটিতে দায়িত্ব পালনের সুযোগকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী বলয় তৈরি হয়েছে। এই বলয়ের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগের স্বতন্ত্র প্রমাণ ও দায় নি...
বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ, ১০-১২ লাখ টাকার রেণু মাছ ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ, ১০-১২ লাখ টাকার রেণু মাছ ধ্বংস

​|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||​নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ রেণু মাছ ধ্বংস করার অভিযোগ উঠেছে। এতে চাষির প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।​জানা যায়, উপজেলা সদরের লেখক অফিস সংলগ্ন ও বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের পেছনে অবস্থিত পিন্ডিরা মৌজার ১.২০ একর আয়তনের (দলা পুকুর) পুকুরটির যৌথ মালিক মোঃ মোশাররফ হোসেন সরদার, মৃত নূর মোহাম্মদ মেম্বারের সন্তানরা, মৃত ইসমাইল হোসেনের সন্তানরা এবং আলী হাসান বুলবুল। কাষ্টডোব গ্রামের জাফর আলীর ছেলে মোঃ এনামুল হক ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত তিন বছর মেয়াদে ৩ লাখ ৫০ হাজার টাকায় পুকুরটি লিজ নেন।​লিজ নেওয়ার পর এনামুল হক রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন। তবে গত মাসে কে বা কাহারা রাতের আঁধারে পুকুরে প্রথম দফায় বিষ প্রয়োগ করে। বিষয়টির ভয়াব...
নাগেশ্বরীতে বণিক সমিতি সভাপতির বাড়িতে অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বণিক সমিতি সভাপতির বাড়িতে অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাঁড়াশি অভিযান চালিয়ে নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি ফজলুল হক ফজলুর বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করেছে পুলিশ। অভিযানে মোট ২৬৮ পিস থান কাপড় উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।রবিবার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা সদরের দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন...
ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফুট গাঁজা গাছ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফুট গাঁজা গাছ উদ্ধার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মাদক কারবারির বসতবাড়ি থেকে প্রায় ১৭ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাছটি কেটে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। তবে ঘটনাস্থল থেকে বাড়ির মালিক মাদক কারবারি বাদশা মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।রবিবার (১৬ আগস্ট) উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, ইসলামপুর গ্রামের মৃত তালেবুদ্দির ছেলে বাদশা মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি নিজ বাড়িতে গাঁজার গাছ চাষ করে আসছিলেন। সুনির্দিষ্ট এমন তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন ও এএসআই জাহেদুল ইসলাম...
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: প্রকৃত আসামিদের বিচার ও নির্দোষদের মুক্তির দাবিতে দোয়া
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: প্রকৃত আসামিদের বিচার ও নির্দোষদের মুক্তির দাবিতে দোয়া

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার নির্দোষ আসামিদের মুক্তি এবং প্রকৃত অপরাধীদের বিচার কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় টঙ্গীর মরকুন ও গোপালপুর এলাকায় আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় শত শত মুরুব্বি, যুবক ও তরুণ অংশ নেন। এ সময় মামলায় দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মাহফিলে শহীদ আহসান উল্লাহ মাস্টারসহ নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং কারাবন্দি ও আত্মগোপনে থাকা আসামিদের ন্যায়বিচারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।দোয়া মাহফিলে মোবাইল ফোনের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন মামলার অন্যতম আসামি নুরুল ইসলাম দিপু। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, “খোদার কসম, আমি এই হত্যাকাণ্ডে কোনোভাবেই জড়িত নই। আমা...
পুলিশকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সক্ষমতা দিতে হবে: এমপি বকুল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পুলিশকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সক্ষমতা দিতে হবে: এমপি বকুল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেছেন, জনগণের জানমাল রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও দ্রুতগতিতে দায়িত্ব পালন করতে হবে।রবিবার (১৬ আগস্ট) সকালে রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আশরাফ উদ্দিন বকুলের নিজস্ব উদ্যোগে রায়পুরা থানা পুলিশের জন্য এই ভ্যান দুটি দেওয়া হয়। পরে ফিতা কেটে যানবাহন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।অনুষ্ঠানে আশরাফ উদ্দিন বকুল বলেন, “রায়পুরার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য তাদের প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।”তিনি আরও বলেন, “শুধু পুলিশ...
নাগেশ্বরীতে পুলিশের অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন—কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার এবং নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা আলহাজ্ব আঃ আজিজ।পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও, ঠিক কোন মামলায় এবং কখন কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।তবে এর আগে গত ১৫ আগস্ট শনিবার ছাত্রলীগের নেতাকর্মীদের এক ঝটিকা মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল।...
শিবালয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা ও র‍্যালি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা ও র‍্যালি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‘মাদক সেবন করে যে—অকালে মরে সে, চল সবাই ঐক্য গড়ি, মাদককে বয়কট করি’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রূপসা মাদক নির্মূল কমিটির আহবায়ক প্রফেসর আব্দুস সাত্তার ও সদস্য সচিব মজিবুর রহমানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এমপি এস এ জিন্নাহ কবীর।উলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্...
বদলগাছীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

|| লিটন হোসেন | জেলা প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছীতে দেশীয় ধারালো অস্ত্র ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের সাদিশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোস্তাকিম হোসেন (২০)। তিনি উক্ত গ্রামের আবু হাসানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, মোস্তাকিম হোসেন ও তার পরিবার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকদ্রব্য গাঁজার কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিজ গ্রামে গাঁজা বিক্রির সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। আটকের সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়।এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ...