মঙ্গলবার, জুলাই ১৪

কুড়িগ্রামে জেলা ‘জাতীয় যুবশক্তি’র নেতৃবৃন্দকে উপজেলা কমিটির সংবর্ধনা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামে জাতীয় যুবশক্তি-এর জেলা নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে উপজেলা কমিটি।

‎এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কমিটির নেতাকর্মীরা জেলা নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎বক্তারা বলেন, জাতীয় যুবশক্তি’র আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

‎অনুষ্ঠানে জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *