সোমবার, জুলাই ১৩

শিবালয়ে প্রাইমারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তাওহিদ ইসলাম

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের শিবালয়ে ২০২৫ সালে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অক্সফোর্ড একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে তাওহিদ ইসলাম।

তাওহিদ ইসলাম বাবা-মায়ের একমাত্র সন্তান। সে শিবালয় অক্সফোর্ড একাডেমি স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। বাবা মো: আকমল হোসেন কারখানা শ্রমিক। মা কবিতা আক্তার একজন গৃহিণী। বাড়ি শিবালয় উপজেলার ছোটবোয়ালী গ্রামে।

তাহিদ মানিকগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষাতেও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে যাতে ভবিষ্যতে তাঁর ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে পারে তাই সকলের কাছে এ দোয়াই কামনা করছে।

রবিবার (১২ জুলাই) ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে সারা দেশের এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে ২২৫ টাকা করে বৃত্তি পাবে। এ ছাড়া উভয় গ্রেডের শিক্ষার্থী বই কেনার জন্য এককালীন ২২৫ টাকা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *