জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইবি প্রশাসনের নানা কর্মসূচি
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||জুলাই গণ-অভ্যুত্থান’-এর দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা এবং প্রীতি ভলিবল প্রতিযোগিতা।গত বুধবার (২৯ জুলাই) জুলাই-আগস্ট ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়া এবং সদস্য সচিব ড. আসাদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, হলের কর্মকর্তা-কর্মচারী, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।বি...










