বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নাগেশ্বরীর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরীর (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউ,পি চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে (৫০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার (১৩ মার্চ) রাত (প্রায়) ৩টার দিকে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর র্যাব সদস্যরা তাকে ঢাকার লালবাগ থানায় হস্তান্তর করে। পরে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল সেখান থেকে তাকে হেফাজতে নিয়ে নাগেশ্বরী থানায় নিয়ে আসে।মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনিয়ারহাট এলাকার বাসিন্দা নবীউল্লার মেয়ে নজিজন বেগম (৪৫) অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ...










