মঙ্গলবার, এপ্রিল ২৮

সারাদেশ

খুলনার খালিশপুরে পিকআপে আগুনের চেষ্টা, পুলিশের নজরদারি জোরদার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার খালিশপুরে পিকআপে আগুনের চেষ্টা, পুলিশের নজরদারি জোরদার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার খালিশপুরে গভীর রাতে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে চারটার দিকে খালিশপুর থানাধীন ফেয়ারওয়ে রোড এলাকায় এ ঘটনা ঘটে।গাড়ির মালিক আপন জানান, রাতে কিছু শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন কয়েকজন যুবক তাঁর গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। ফলে পুরো গাড়ি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।তিনি বলেন, “গাড়ির সামনের কভার ও গ্লাস পুড়ে গেছে। আগুন পুরোপুরি ধরলে বড় ক্ষতি হতো।”খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, “গাড়ির ওপর কাপড় ছিল, তাতে আগুন ধরে পুড়েছে। দুর্বৃত্তরা পুরো গাড়িতে আগুন ধরাতে পারেনি। এলাকা আমাদের কড়া নজরদারিতে রয়েছে।”পুলিশের একটি সূত্র জানায়, পালিয়ে থাকা কিছু রাজনৈতিক নেতাকর্মী এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ...
কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে গ্রেফতার ১৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে গ্রেফতার ১৩

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনায় যুক্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পূর্বে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, সাধারণ নাগরিকদের ওপর নির্যাতন ও সংগঠিত নাশকতার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— চর রাজিবপুর উপজেলার ১ নং রাজিবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মজিবর রহমান (৪৬), ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ওরফে বাবুল মুন্সি (৬৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী, চর ভূরুঙ্গামারী এলাকার মোঃ রাইসুল ইসলাম (২৬), ফুলবাড়ী উ...
খুলনায় এনসিপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় এনসিপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে শহরের টাইগার গার্ডেন সংলগ্ন এনসিপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি দলীয় কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও নষ্ট করে। স্থানীয়রা শব্দ শুনে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।ঘটনার পরপরই এনসিপি নেতাকর্মীরা কার্যালয়ে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।দলীয় সূত্রে জানা যায়, একইদিন আওয়ামী লীগের ঘোষিত “শাট ডাউন” কর্মসূচি চলাকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়েও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জ...
গাজীপুরে গতরাতে ৩ বাসে আগুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গাজীপুরে গতরাতে ৩ বাসে আগুন

|| নিউজ ডেস্ক ||গাজীপুরে গতকাল রাতে তিন যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন, ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুর ও চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তীর এলাকায় থেমে থাকা তিনটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়।মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত ৩টার মধ্যে পৃথক তিন স্থানে আগুনের ঘটনা ঘটে।জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চক্রবর্তী এলাকার জ্যোতি পাম্পের পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে দুজন যুবক গিয়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে বাসে আগুন দেয়। পরে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর রাত আড়াইটার দিকে নগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন এলাকায় সড়কের পাশে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।একই সময়ে জেলার শ্রীপুরে ঢাকা-ময়...
মানিকগঞ্জে অগ্নিকাণ্ডের চেষ্টা ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৫
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে অগ্নিকাণ্ডের চেষ্টা ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৫

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা ও ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ সোমবার রাতে (১০ নভেম্বর) অভিযান চালিয়ে পাঁচ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন- সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আ. খ. ম. নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান, ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, মফিজুর রহমান ও আনিসুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়...
খুলনা জেলা পরিষদে গায়েব হওয়া ৬ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার
সর্বশেষ, সারাদেশ

খুলনা জেলা পরিষদে গায়েব হওয়া ৬ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||প্রায় পনের মাস পর খুলনা জেলা পরিষদ থেকে গায়েব হওয়া গুরুত্বপূর্ণ ছয়টি নথি উদ্ধার হয়েছে। সোমবার (১০ নভেম্বর) জেলা পরিষদের প্রধান সহকারী মো. সহিদুল ইসলাম খুলনা সদর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের পতনের সময় খুলনা জেলা পরিষদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি গায়েব হয়ে যায়। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে ৯ আগস্ট জেলা পরিষদের প্রধান সহকারী মো. জাহাঙ্গীর হোসেন খুলনা সদর থানায় একটি জিডি করেন এবং ১৭ আগস্ট প্রশাসনিক কর্মকর্তা এস.এম. মাহাবুবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী চাকরির কোটা সংস্কার আন্দোলনের সময় ২০০ থেকে ২৫০ জন অস্ত্রধারী ব্যক্তি খুলনা জেলা পরিষদ...
সলঙ্গায় আমিনুলের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় আমিনুলের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

|| মো: আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের সলঙ্গায় অটো-ভ্যান চালক আমিনুল ইসলাম (২০) এর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। অলিদহ গ্রামের জনসাধারণের আয়োজনে অত্র এলাকাবাসী ও নিহত আমিনুলের স্বজনরা সোমবার (১০ নভেম্বর) বিকালে অলিদহ বাংলা বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিতে নিহত আমিনুলের নিজ গ্রাম অলিদহসহ আশপাশের কয়েক গ্রামের নারী-পুরুষ ও তাঁর স্বজনরা অংশ গ্রহণ করে।মিছিলকারীরা স্লোগানে স্লোগানে আমিনুল খুনিদের ফাঁসির দাবি জানায়। মিছিলটি অলিদহ বাজার ঘুরে মাছ বাজারে গিয়ে শেষ হয়। সর্বস্তরের গ্রামবাসীর অংশ গ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা, অটো-ভ্যানচালক আমিনুল ইসলামের খুনের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানায়।অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম নিহত আমিনুল ইসলাম জীবিকার তাগিদে অটো-ভ্যান নিয়ে গত...
খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণে গোলটেবিল আলোচনা
সর্বশেষ, সারাদেশ

খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একীভূতকরণে গোলটেবিল আলোচনা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জলবায়ুজনিত অভিবাসী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সোমবার (১০ নভেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবের হলরুমে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ শাহ। তিনি বলেন, “বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। উপকূলীয় অঞ্চল থেকে মানুষের মাইগ্রেশন রোধে পরিকল্পিত নগরায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।”বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। স্বাগত বক্তব্য দেন কারিতাস খুলনার আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ।অনুষ্ঠানে কীনোট পেপার উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. ...
খুলনার রূপসা ঘাটে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মিঠু, রাতভর অভিযানেও সন্ধান মেলেনি
সর্বশেষ, সারাদেশ

খুলনার রূপসা ঘাটে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মিঠু, রাতভর অভিযানেও সন্ধান মেলেনি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||রূপসা ঘাটে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন খুলনার সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের এডমিন অফিসার মহিদুল হক মিঠু (৪০)। রাতভর তল্লাশি অভিযান চালিয়েও সোমবার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।নিখোঁজ মিঠু রূপসা উপজেলার তালিমপুর গ্রামের মৃত মাহমুদুল ইসলামের ছেলে। প্রতিদিনের মতো রোববার রাতে অফিস শেষে বাসায় ফিরছিলেন তিনি। রাত আনুমানিক ১১টার দিকে রূপসা ঘাট পার হওয়ার সময় পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা একটি ট্রলারে ওঠেন মিঠুসহ কয়েকজন যাত্রী।চোখে দেখা সাক্ষীদের বরাতে জানা গেছে, পূর্ব প্রান্তে ট্রলারটি ভেড়ানোর সময় মাঝি অতিরিক্ত গতি নিয়ে আকস্মিকভাবে মোড় নেন। এতে ভারসাম্য হারিয়ে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে...
দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ১৩ নভেম্বর দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়ার পর, সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে শুরু হয়েছে বিশেষ অভিযান ও ধরপাকড়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ আজ শনিবার (১০ নভেম্বর) সকালে পৌর যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন যে, সকাল ১১টার দিকে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি পূর্বের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি হলো—এফআইআর নং: ১৯, তারিখ: ২০ জুলাই ২০২৫জিআর নং: ১৩৫, তারিখ: ২০ জুলাই ২০২৫ধারা: সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮/৯/১০/১২/১৩ওসি আরও জানান, “আওয়ামী লীগের ঘোষিত আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতার আশ...