মির্জাগঞ্জে বিএনপি নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে কেঁচি গেটের তালা ভেঙে বিএনপি নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর নগদ টাকা ও মূল্যবান কিছু কাগজপত্র নিয়ে যায়।শনিবার ( ৯ মে ) রাত আনুমানিক ৩ টার দিকে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদারের ব্যবসায়িক প্রতিষ্ঠান আশ্রাফ প্যালেস এর নীচ তলায় ‘আল-আমিন ট্রেডার্সে’ এই চুরির ঘটনা ঘটে।সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ব্লু রংয়ের গেঞ্জি, ফুল প্যান্ট ও মাথায় ক্যাপ পরা এক চোর রাত আনুমানিক ৩ টার দিকে কেঁচি গেটের দুইটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।আল-আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আশ্রাফ আলী হাওলাদার বলেন, আমার স্ত্রীর চিকিৎসার জন্য বর্তমানে আমি ঢাকাতে আছি। ফোনের মাধ্যমে জানতে পারি চুরির ঘটনাটি। চোর ক্যাশবাক্স ও স্টিল আলমারি থে...










