Monday, October 26

Blog

নাগেশ্বরীতে পৌরসভার ৪টি গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে পৌরসভার ৪টি গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় চারটি গ্রামীণ কাঁচা রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়নমূলক কাজগুলোর উদ্বোধন করা হয়।পৌরসভার ১নং ওয়ার্ডের গিরারপাড় থেকে গুন্ডিরচর, কাঞ্চুর মোড় থেকে পিরবাড়ী, ৫নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড সরণি গেট থেকে হাসপাতাল এবং ৭নং ওয়ার্ডের কাছারী পাড়াডাঙ্গা হাশেম সরদারের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাগুলো পাকাকরণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসায়েন কায়কোবাদ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন।রাস্তাগুলোর নির্মাণকাজ উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপির আ...
বকশীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, জুলাই শহীদ পরিবারের সদস্য আক্তার হোসেন, জুলাই আন্দোলনে আহত শহিদুল ইসলাম সানি ও মনজুরুল ইসলাম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রা...
বেলকুচিতে শ্রদ্ধা ও স্মরণে ‘জুলাই শহিদ দিবস’ পালিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শ্রদ্ধা ও স্মরণে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় দেশের জন্য আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহান। তিনি তাঁর বক্তব্যে শহিদদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দেশ গঠনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস, এম গোলাম রেজা এবং বেলকুচি থানার অফিসার ইন-চার্জ (ওসি) জনাব মোঃ জহুরুল ইসলাম।বক্তারা বলেন, জুলাইয়ের শহিদদে...
সাজিদ হত্যার প্রকৃত রহস্য উন্মোচন ও বিচারের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাজিদ হত্যার প্রকৃত রহস্য উন্মোচন ও বিচারের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকারীদের সনাক্ত ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির।‎‎বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভটি শেষ হয়।‎‎এ সময় শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক ওয়ায়েজ কুরুনীসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।‎‎মিছিলে তাদেরকে “তুমি কে আমি কে? সাজিদ সাজিদ”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?”, “আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই”, “খুনিরা ঘুরে ফে...
​দৌলতপুরে প্রেসক্লাবের উন্নয়ন কাজের উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

​দৌলতপুরে প্রেসক্লাবের উন্নয়ন কাজের উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||​মানিকগঞ্জের দৌলতপুর প্রেসক্লাবের ওয়াশরুম ও কিচেন রুমের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (​১৬ জুলাই) সকালে উপজেলা প্রেসক্লাবের মূল ভবনের পাশে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির (ADP) আওতায় ২ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন ওয়াশরুম ও কিচেন রুমের নির্মাণ কাজের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন।​উন্নয়ন কাজের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন, যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, বর্তমান সভাপতি মামুন মিয়া পলাশ, সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক সালমান খান, ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ রেজাউল করিম,সাংবাদিক আমিনুল ইসলাম এবং যুবদল নেতা মাহাফুজুর রহমান তারা প্রমুখ।​উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহ...
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ খুলনা, নিরাপত্তা নিশ্চিতের দাবি প্রশাসক মঞ্জুর
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ খুলনা, নিরাপত্তা নিশ্চিতের দাবি প্রশাসক মঞ্জুর

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, এ ধরনের হামলা শুধু সাংবাদিকদের নয়, পুরো নগরবাসীর নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশের জন্য হুমকি। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু বলেন, সন্ত্রাসীরা সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে চায়। তবে খুলনার সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।তিনি বলেন, খুলনা সিটি কর্পোরেশন ও বিএনপি সব সময় সাংবাদিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আই...
‘ভেটেরানস বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ আনুষ্ঠান কাল
রাজধানী, সর্বশেষ, সারাদেশ

‘ভেটেরানস বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ আনুষ্ঠান কাল

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের সামরিক ও বেসামরিক বিভিন্ন সেবাখাত থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গের দীর্ঘ অভিজ্ঞতা, অর্জিত দক্ষতা ও দেশপ্রেমকে দেশের সার্বিক উন্নয়ন ও সেবামূলক কাজে লাগানোর প্রত্যয়ে যাত্রা শুরু করছে নতুন সংগঠন ‘ভেটেরানস বাংলাদেশ’। সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান ও এক আলোচনা সভা আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪ টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।সংগঠনের মিডিয়া সাব কমিটির সভাপতি মেজর শেখ মোঃ ইউসুফ রেজা (অব.)-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।‘দেশগঠনে ভেটেরানদের ভূমিকা’ শীর্ষক এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল ডি আহসান, বিপি (অব.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘ভেটেরানস বাংলাদে...
খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময়
সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময়

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||জুলাই শহীদ দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।পরে জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেন, "জুলাই কারও একক সম্পত্তি নয়। সকলের সম্মিলিত আন্দোলনের ম...
বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সবখানেই আইন অমান্য করে গড়ে উঠেছে বেশকয়েকটি করাতকল (স'মিল)। এর মধ্যে পরিবেশ আইন ও করাতকল বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের একদম কোল ঘেঁষে চলছে এসব মিল। এর ফলে একদিকে যেমন শব্দ ও বায়ু দূষণে অতিষ্ঠ স্থানীয় মানুষ, অন্যদিকে দিন-রাত নির্বিচারে গাছ কাটার ফলে উজাড় হচ্ছে এলাকার সবুজ প্রকৃতি।করাতকল বিধিমালা অনুযায়ী, সংরক্ষিত বনাঞ্চলের সীমানার ভেতর বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারি অফিসের ২০০ মিটারের মধ্যে করাতকল স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ বদলগাছীর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনেই একটি স' মিল। তাছাড়াও বিভিন্ন ইউনিয়নে এই নিয়মের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না।অভিযোগ রয়েছে, উপজেলার অধিকাংশ স'মিলেরই কোনো বৈধ লাইসেন্স বা বন বিভা...
সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধানের উদ্বোধনের পাশাপাশি একযোগে দেশের সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি একযোগে পালিত হচ্ছে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সর্বসাধারণকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এবারের অভিযানে সেনানিবাসসহ প্রকল্প এলাকার উপযুক্ত স্থানগুলোতে বিভিন্ন ...