Monday, October 26

Blog

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

|| নিজস্ব প্রতিবেদক ||উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়ুচাপের এই তারতম্যের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত অপর এক পূর্বাভাসে দেশের অভ্যন্...
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: মধ্যপ্রাচ্যে পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা
আন্তর্জাতিক, সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: মধ্যপ্রাচ্যে পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবারও পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত মাসে স্থায়ীভাবে সংঘাত বন্ধের লক্ষ্যে উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) আর কার্যকর নেই বলে দুই পক্ষই স্পষ্ট জানিয়ে দিয়েছে। এর ফলে দুই দেশের মধ্যকার উত্তেজনা এখন চরম আকার ধারণ করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, আলজাজিরা ও এএফপির তথ্য অনুযায়ী, গতকাল শনিবার টানা সপ্তম দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং বিভিন্ন দেশের তেল ও বিদ্যুৎ স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। উদ্ভূত পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি হুঁশিয়ারি দিয়ে বলেছে...
ইউআইইউতে জলবায়ু পরিবর্তন ও শ্রমবাজারের ওপর এর প্রভাব বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে জলবায়ু পরিবর্তন ও শ্রমবাজারের ওপর এর প্রভাব বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে’র (এসওবিই) উদ্যোগে নেক্সাস সেমিনার সিরিজের দ্বিতীয় সেমিনার হিসেবে “দ্যা ডাবল বার্ডেন অব ক্লাইমেট চেঞ্জ: হাউ হিট স্ট্রেস এ্যান্ড এয়ার পলিউশন স্ট্রেটিফাই দ্যা ওয়ার্কফোর্স” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ইউআইইউ ক্যাম্পাসে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই দীর্ঘমেয়াদী সেমিনার সিরিজটি ব্যবসা, অর্থনীতি, সমাজ এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে একটি কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক সেতুবন্ধন হিসেবে কাজ করবে।সেমিনারে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক’র (এডিবি) সিনিয়র ইকোনমিস্ট ড. মিনহাজ মাহমুদ “দ্যা ডাবল বার্ডেন অব ক্লাইমেট চেঞ্জ: হাউ হিট স্ট্রেস এ্যান্ড এয়ার পুলুশন স্ট্রেটিফাই দ্যা ওয়ার্কফোর্স” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর বক্তব্যে তিনি তুলে ধরেন যে, জলবায়ু পরিব...
৮০ শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নওগাঁ বিশ্ববিদ্যালয়
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

৮০ শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নওগাঁ বিশ্ববিদ্যালয়

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে প্রথম শিক্ষাবর্ষে ৮০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। উদ্বোধনী দিনে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে আম্রপালী আমগাছের চারা দিয়ে ব্যতিক্রমী উপায়ে বরণ করে নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলন এমপি। তিনি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করতে সরকার যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে। বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে রূপান্তর করাই সরকারের লক্ষ্য। পাশাপাশি শিক্ষা ক্যালেন্ডার শৃঙ্খলায় ফেরাতে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি পরীক্ষা নির্ধারিত স...
ঝিনাইদহ জেলা ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহ জেলা ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাখার আমীর আলহাজ্ব এম. আব্দুল বারী মিয়া এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দীন সামদানী।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম। পবিত্র কুরআন মাজিদ থেকে দরস পেশ করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদ।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা শাখার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন নূরপুরী, কোটচাঁদপুর থানা শাখার আমীর মাওলানা আলী মনসুর সজলসহ জেলার বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও...
মান্দার ​প্রসাদপুরে বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি: মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ
সর্বশেষ, সারাদেশ

মান্দার ​প্রসাদপুরে বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি: মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে চুক্তির মেয়াদ শেষে সামাজিক বনায়নের আওতাধীন গাছ নীতিমালা অনুসরণ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।​অনুসন্ধানে জানা যায়, ২০০৫ সালে মান্দা ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ১২ বছরের চুক্তিতে সামাজিক বনায়ন কর্মসূচি শুরু হয়। এর আওতায় ধারিয়ারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মণ্ডলপাড়া, খাঁপাড়া ও প্রামাণিকপাড়া পর্যন্ত সরকারি গ্রামীণ সড়কের পাশে আম ও ইউক্যালিপটাস গাছ রোপণ করা হয়েছিল। চুক্তি অনুযায়ী ২০১৭ সালে গাছ কর্তনের মেয়াদ শেষ হয়।​পরবর্তীতে গত ৪ জুলাই গাছ বিক্রির জন্য আনুষ...
চৌহালীতে নদীভাঙন রোধে এমপি আলীমের জিও ব্যাগ ডাম্পিং উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চৌহালীতে নদীভাঙন রোধে এমপি আলীমের জিও ব্যাগ ডাম্পিং উদ্বোধন

||আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর তীব্র ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম। আজ শনিবার (১৮ জুলাই) সকালে পরিদর্শনকালে তিনি ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার সময় সংসদ সদস্য স্থানীয় ভাঙনকবলিত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং তাদের আশ্বস্ত করে বলেন, যমুনার এই ভয়াবহ ভাঙন থেকে চৌহালীবাসীকে রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আপদকালীন ব্যবস্থা হিসেবে দ্রুততম সময়ে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু করা হলো। বর্ষা মৌসুম শেষে নদী ভাঙনের স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজনীয় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হবে বলেও তিনি জানান।জিও ব্যাগ ডাম্পিং কার্যক্র...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৪
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৪

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াত্রাণ তহবিল গঠন ও বিতরণ:ফেনী জেলায় ১৯৮১ সালের ১২ এপ্রিল একটি ভয়াবহ ঘূর্ণিঝড় ও টর্নেডো আঘাত হানে। সে টর্নেডো ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুকুরের পানি, টিউবওয়েলের মাথা, একতলা বিল্ডিং এর ছাঁদ, টিন সেটের বাড়ির টিন, অনেক বড় বড় গাছ গাছালি, কে যেন ওঠিয়ে নিয়ে গিয়েছে। মানুষের ঘরবাড়ি পশু পাখি সব মেসাকার।প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন বিদেশে সফরে ছিলেন। এই সংবাদ পাওয়ার সাথে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন, সাথে ছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে বাসায় পাঠিয়ে দিয়ে তিনি বিমানবন্দর থেকে সরাসরি হেলিকপ্টারে করে ঘূর্ণিঝড় এলাকায় আসেন। তিনি স্বচক্ষে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি দেখলেন, মানুষকে সান্ত্বনা দিলেন, সহযোগিতাযর আশ্বাস দিলেন। বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনসমূহ তাদের সাধ্য অনুযায়ী দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ শুরু...
জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি: ফজলুর রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি: ফজলুর রহমান

|| নিজস্ব প্রতিনিধি ||জামায়াতকে দেশের সবচেয়ে মোনাফেক, দুষ্ট ও শয়তান রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। সম্প্রতি এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।বক্তব্যে ফজলুর রহমান বলেন, "আমি তাদের বিরুদ্ধেই বলছি। যারা প্রকৃত ঈমানদার ও ভালো মাওলানা, তাদের প্রতি আমার এক শ সালাম। তবে জামায়াতের মতো এই অপশক্তি থেকে সবাইকে সাবধান থাকতে হবে।"উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সংসদ সদস্য আরও জানান, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি ইউনিয়নে মসজিদ, মাদরাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানের উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন। ধর্মীয় উপাসনালয় ও প্রতিষ্ঠানের এই অর্থায়নের বিষয়ে তিনি বলেন, "কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যদি এখনো টাকা না পেয়ে থাকে, তবে আমাদের জানান। যারা এবার পাননি, আগামী বরাদ্দে তাদের অগ্রাধিকার দিয়ে প্...
মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিল বাংলাদেশ
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিল বাংলাদেশ

|| আন্তর্জাতিক ডেস্ক ||মালয়েশিয়ায় অনুষ্ঠিত শিল্প ও প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক প্রদর্শনী ‘৩৭তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ারে’ বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সহযোগিতায় এই অংশগ্রহণ নিশ্চিত করা হয়।গত ১৬ জুলাই মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশটির ডেপুটি মিনিস্টার অব ওয়ার্কস দাতুক সেরি আহমদ মাসলান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেপুটি মিনিস্টার ও আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশি বুথগুলো পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও বিপিজিএমইএ-এর সভাপতি শামীম আহমেদসহ ব্যবসায়ী প্রতিনিধিদল অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজি...