Saturday, October 24

Blog

ষড়যন্ত্র করে লাভ হবে না, জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: আমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ষড়যন্ত্র করে লাভ হবে না, জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: আমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে গুপ্ত ও পলাতক ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে বিএনপি নেতা সাইফুদ্দিন আহমেদ মনির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।আমান উল্লাহ আমান বলেন, দেশে বর্তমানে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। দেশ যখন অগ্রগতির পথে ধাবমান, তখন একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এসব অপচেষ্টা চালিয়ে কোনো লাভ হবে না। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা সাইফুদ্দিন আহমেদ মনিকে দ...
ইলিশের প্রজনন সুরক্ষায় ব্রহ্মপুত্র-ধরলায় অভিযান, জব্দ কারেন্ট জাল
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ইলিশের প্রজনন সুরক্ষায় ব্রহ্মপুত্র-ধরলায় অভিযান, জব্দ কারেন্ট জাল

কুড়িগ্রামে নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগ|| কুড়িগ্রাম প্রতিনিধি ||ইলিশের প্রজনন ও বংশবিস্তার সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে ১২ অক্টোবর বিকেলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জেলেদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে ইলিশ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে অভিযান চালানো হয়।অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি নদীতে ইলিশ আহরণ না করা এবং সরকারি নি...
বায়ুদূষণে শীর্ষে লাহোর, নবম স্থানে ঢাকা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

বায়ুদূষণে শীর্ষে লাহোর, নবম স্থানে ঢাকা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়েই চলেছে। এ অবস্থায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ২০১ স্কোর নিয়ে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে লাহোরের বাতাসের এই মান নগরবাসীদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়েছে।এদিকে দীর্ঘদিন ধরেই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আজ মঙ্গলবার সকালে ১৫৮ স্কোর নিয়ে বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান নবম। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ঢাকার বাতাসের এই মানকেও ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।তালিকায় ১৯৪ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও ভারতের দিল্লি। ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়...
জলবায়ু সহনশীল সমাজ গঠনে বানারীপাড়ায় লোকমোর্চার সভা ও বৃক্ষরোপণ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

জলবায়ু সহনশীল সমাজ গঠনে বানারীপাড়ায় লোকমোর্চার সভা ও বৃক্ষরোপণ

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় স্থানীয় পর্যায়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস, পরিবেশ রক্ষা এবং জেন্ডার সমতা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা লোকমোর্চা কমিটির নিয়মিত সভা ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্পের আওতায়, ওয়েভ (WAVE) ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নজরুল স্মৃতি সংসদ (NSS)-এর বাস্তবায়নে বানারীপাড়া মাহমুদিয়া মাদ্রাসায় লোকমোর্চা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলবায়ু ঝুঁকি, স্থানীয় সমস্যা, চলমান কার্যক্রমের অর্জন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সম্প্রতি ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ইউনিয়নের লোকমোর্চা কমিটির সক্রিয় অংশগ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং প্রান...
বোয়ালমারীতে নিখোঁজ শিশু আলমিনার লাশ নাগেশ্বরীর দুধকুমার নদীতে উদ্ধার‎
সর্বশেষ, সারাদেশ

বোয়ালমারীতে নিখোঁজ শিশু আলমিনার লাশ নাগেশ্বরীর দুধকুমার নদীতে উদ্ধার‎

|| রফিকুল ইসলাম ​| নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমারে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে নিখোজের দুইদিন পরে সোমবার ১২ অক্টোবর সকালে শিশু আলমিনা আক্তারের (১১) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।‎​স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমিনা আক্তার বোয়ালমারীর আলী হোসেনের মেয়ে। গত শনিবার দুপুরে বাড়ির পাশে দুধকুমার নদীতে সমবয়সী তিনজন গোসল করতে নেমে আলমিনা নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।‎স্থানীয় ইয়াকুব আলী বলেন, আলমিনাসহ তিনজন হাত ধরে একসাথে সাতারকেটে পার হচ্ছিলো, কিছু দূর এসে দুইজন উপরে উঠলেও আলমিনা ডুবে যায়।‎​অবশেষে ডুবে যাওয়া স্থান থেকে আনুমানিক ৩০০ মিটার ভাটিতে সোমবার নাগেশ্বরী দুধকুমার নদীর নুনখাওয়া ঘাটে স্থানীয় লোকজন একটি শিশুর লাশ ভাসতে দেখে‎স্বজনদের খবর দেয়, পরে ঘটনাস্থল থেকে আলমিনার লাশ সনাক্ত ও উদ্ধার করেন। প্রতিবেদ...
কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই মূল্য হ্রাসের তথ্য জানানো হয়। একই দিন সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এ দাম কার্যকর করা হয়েছে।নতুন মূল্যসূচি অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।...
যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে বড় বিপাকে ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে বড় বিপাকে ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হতে যাওয়া আসন্ন নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম কমাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন রাজনৈতিক ও কূটনৈতিক সংকটের মুখে পড়েছেন। রাশিয়ার সঙ্গে নতুন ডিজেল চুক্তি এবং কথিত ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা নিয়ে নিজ দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।শুক্রবার ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি নতুন চুক্তির ঘোষণা দেন, যার আওতায় যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে শত শত কোটি টন ডিজেল পাবে। এই চুক্তির পথ সুগম করতে মার্কিন ট্রেজারি বিভাগকে রুশ ডিজেল বিক্রির ওপর থাকা নিষেধাজ্ঞা স্থগিতের নির্দেশ দেওয়া হয়। এর দুই দিন পর ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি নতুন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ চুক্তি হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যে এ বিষয়ে তাকে আগে থেকে কিছু জানানো হয়নি। এর মধ্...
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজারেরও বেশি যাত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজারেরও বেশি যাত্রী

|| অনলাইন ডেস্ক ||হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ জারি করায় ঢাকা থেকে সৌদিগামী মোট ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ২২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। এতে ৯ হাজার ২৬৯ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এবং ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী ছয়টি—মোট ১০টি এয়ারলাইন্সের ফ্লাইটে এই পরিস্থিতির প্রভাব পড়েছে।প্রাপ্ত তথ্যানুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটস এয়ারলাইন্সের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লা...
নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস
জাতীয়, প্রবাস, সর্বশেষ

নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

|| অনলাইন ডেস্ক ||যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে তাকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’ ও ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান দেন সেখানে উপস্থিত কিছু প্রবাসী।সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’—এ ধরনের নানা মন্তব্য করা হয়।পরিস্থিতি দেখে নিরাপত্তাকর্মীরা দ্রুত ড. ইউনূসকে সেখান থেকে সরিয়ে নেন। এ সময় তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদও দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে উপস্...
হামজাকে ছাড়াই সাফের মিশন শুরু করছে বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ

হামজাকে ছাড়াই সাফের মিশন শুরু করছে বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে আর এক মাসও বাকি নেই, এর মধ্যেই বড় ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৪ নভেম্বর থেকে সাফের পর্দা উঠলেও ফিফা উইন্ডোর জটিলতার কারণে প্রথম ম্যাচে প্রবাসী ফুটবলারদের অধিকাংশকেই পাচ্ছে না বাফুফে।ফিফা অফিসিয়াল উইন্ডো শুরু হবে আগামী ৯ নভেম্বর থেকে। অন্যদিকে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীর ম্যাচ রয়েছে ৭ নভেম্বর পর্যন্ত। কিন্তু সাফে ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ফলে হামজা চৌধুরীসহ প্রবাসীদের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে ভিন্ন কম্বিনেশন নিয়ে দল সাজাতে হবে কোচকে।আজ মঙ্গলবার রাজধানীর ফর্টিস ডাউনটাউনে অনুষ্ঠিত জাতীয় দল কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, সাফের উদ্বোধনী ম্যাচের জন্য পূর্ণাঙ্গ স্কোয়াড পাওয়া সম্ভব হচ্ছে না। প্রায় ৯০ শতাংশ প্রবাসী ফুটব...