
|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই মূল্য হ্রাসের তথ্য জানানো হয়। একই দিন সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এ দাম কার্যকর করা হয়েছে।
নতুন মূল্যসূচি অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।
