Tuesday, October 13

বায়ুদূষণে শীর্ষে লাহোর, নবম স্থানে ঢাকা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়েই চলেছে। এ অবস্থায় বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ২০১ স্কোর নিয়ে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে লাহোরের বাতাসের এই মান নগরবাসীদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরেই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আজ মঙ্গলবার সকালে ১৫৮ স্কোর নিয়ে বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান নবম। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ঢাকার বাতাসের এই মানকেও ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

তালিকায় ১৯৪ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর ও ভারতের দিল্লি। ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা।

আইকিউএয়ারের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ‘ভালো’, ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক বলে গণ্য করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *