Saturday, October 24

Blog

হাসিনাকে বন্দী করেই কেরানীগঞ্জ মহিলা কারাগার উদ্বোধনের দাবি গয়েশ্বর রায়ের
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হাসিনাকে বন্দী করেই কেরানীগঞ্জ মহিলা কারাগার উদ্বোধনের দাবি গয়েশ্বর রায়ের

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন প্রতিবেশী দেশের তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, শেখ হাসিনা নিজে আস্ফালন করেন না, প্রতিবেশী দেশের লোকজন তাঁকে দিয়ে তা করান। তিনি এখন দেশে আসতে চাইলেও ভারতের অনুমতি নিয়েই আসতে হবে।গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর স্বর্গপুরী দেব মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, প্রতিবেশী দেশ নিজেদের কৌশলগত স্বার্থে শেখ হাসিনাকে ব্যবহার করছে। তিনি লন্ডন বা অন্য কোনো দেশে থাকলে দিল্লি তাঁকে নিয়ে এই রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করতে পারত না।আওয়ামী লীগ সভানেত্রীকে নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা...
প্রথম ধাপে ৮শ ইউপিতে ভোট আগামী ২১ জানুয়ারি, প্রভাব বিস্তারে প্রার্থিতা বাতিলের নির্দেশ
জাতীয়, সর্বশেষ

প্রথম ধাপে ৮শ ইউপিতে ভোট আগামী ২১ জানুয়ারি, প্রভাব বিস্তারে প্রার্থিতা বাতিলের নির্দেশ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আগামী বছরের ২৭ মে-এর মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রায় ৮০০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচনে প্রভাব বিস্তার, পেশিশক্তির ব্যবহার ও যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ঠেকাতে কমিশন অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, আইন ও আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া হবে এবং প্রয়োজনবোধে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপ,...
ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, চরম অনিশ্চয়তায় সাড়ে ১৩ হাজার যাত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, চরম অনিশ্চয়তায় সাড়ে ১৩ হাজার যাত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||হুতিদের বিমানবন্দর কেন্দ্রিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করায় ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে সরাসরি ৩৬টি এবং ট্রানজিট ৫০টি ফ্লাইট রয়েছে। ফ্লাইট বাতিলের ফলে অন্তত ১৩ হাজার ৪৯০ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন।আজ বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ৩৬টি সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ৭টি এবং সৌদিয়া এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট রয়েছে।অন্যদিকে, ৫০টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, সালামএয়ারের ৪টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।এদিক...
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। বুধবার (১৪ অক্টোবর) ভোরে বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছেন।নিহত নারীর স্বামী অবসরপ্রাপ্ত সরদার মিয়া। তাঁদের ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ছেলেকে সুস্থ করে তুলতে তাঁকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তবে কিছুদিন আগে তিনি সেখান থেকে বাড়িতে ফিরে আসেন।স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর ৪টার দিকে ওই ছেলেকে নিতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের একটি দল তাঁদের বাড়িতে আসে। এ সময় বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ধারালো ছুরি দিয়ে তাঁর মা ও বাবাকে আঘাত করেন। এতে দুজনই গুরুতর আহত হন।পরে তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মায়...
নজরুল বর্ষ প্রতিযোগিতায় ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসার ১০ শিক্ষার্থীর সাফল্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নজরুল বর্ষ প্রতিযোগিতায় ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসার ১০ শিক্ষার্থীর সাফল্য

|| বিশেষ প্রতিনিধি | আলোকিত দৈনিক ||সিরাজগঞ্জের বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসা। উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় মাদ্রাসাটির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মোট ১০টি বিষয়ে ১ম স্থান অধিকার করে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্মান অর্জন করেছে।প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী বিজয়ী শিক্ষার্থীরা হলেন: ১. মাসুমা খাতুন (৮ম শ্রেণি - রচনা প্রতিযোগিতা) ২. সাদিয়া সুলতানা (দশম শ্রেণি - কবিতা আবৃত্তি) ৩. বর্ষা আক্তার স্নিগ্ধা (দশম শ্রেণি - রচনা প্রতিযোগিতা) ৪. রশিদুল ইসলাম (আলিম ২য় বর্ষ - কবিতা আবৃত্তি) ৫. মাসুমা খাতুন (আলিম ২য় বর্ষ - নির্ধারিত বক্তৃতা) ৬. জান্নাতী খাতুন (আলিম ২য় বর্ষ - ইসলামী সংগীত) ৭. ফাতেমা খাতুন (আলিম ১ম বর্ষ - রচনা প্রতিযোগিতা) ৮. জাকিয়া খাতুন (ফাযিল ২য় বর্ষ - নির্...
সুরে সুরে জগজিৎ সিং স্মরণ অনুষ্ঠান
বিনোদন, রাজধানী, সর্বশেষ

সুরে সুরে জগজিৎ সিং স্মরণ অনুষ্ঠান

|| সাহিত্য ও বিনোদন প্রতিনিধি ||বিশিষ্ট গজলশিল্পী জগজিৎ সিংকে গানে গানে স্মরণ করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা। গত শনিবার আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ‘গজল ইভিনিং আ ট্রিবিউট টু জগজিৎ সিং’ শিরোনামে এই মহতি অনুষ্ঠানে গজল পরিবেশন করেন তাঁর শিষ্য শ্রোতাপ্রিয় গজলশিল্পী মঞ্জুরুল ইসলাম খান। অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন আফসানা রুনা।‘বেশি কিছু আশা করা ভুল’, ‘ইয়ে দৌলত লে লো’, ‘বেদনা মধুর হয়ে যায়’, ‘প‍্যায়ার কা পহেলা’ সহ প্রায় ১৭ টি গান পরিবেশন করা হয়। স্মরণকালের সেরা শ্রোতা সমাগম হয়েছিলো অনুষ্ঠানটিতে।...
শ্রেষ্ঠ ওসি পুরস্কার পেয়ে হ্যাটট্রিক হাফিজুরের, ইবি অ্যালামনাইয়ের অভিনন্দন
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ

শ্রেষ্ঠ ওসি পুরস্কার পেয়ে হ্যাটট্রিক হাফিজুরের, ইবি অ্যালামনাইয়ের অভিনন্দন

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রাক্তন শিক্ষার্থী হাফিজুর রহমান (পিপিএম)। এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে এই সম্মাননা অর্জন করলেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ (বিপিএম-সেবা)। হাফিজুর রহমান বর্তমানে ডিএমপির মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।টানা তিনবার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি লাভ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ...
অস্ত্র ছেড়ে শান্তির পথে আসুন, সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি এমপি ওয়াদুদ ভূইয়া
জাতীয়

অস্ত্র ছেড়ে শান্তির পথে আসুন, সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি এমপি ওয়াদুদ ভূইয়া

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অস্ত্র ও সংঘাতের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া। তিনি বলেছেন, ৫৩ বছর ধরে সশস্ত্র আন্দোলন করে কোনো মঙ্গল হয়নি। মারামারি করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না। পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।সমাবেশে উপস্থিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর উদ্দেশে ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে অস্ত্র ও সংঘাতের পথ পরিহার করতে হবে। পারস্পরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্য...
নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত‎
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে।‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নাগেশ্বরীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।‎পরে উপজেলা পরিষদের সামনের গোলচত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখাখেরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।‎আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আতঙ্কি...
যেভাবে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত অভিনেতা আরজে মিটে
বিনোদন, সর্বশেষ

যেভাবে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত অভিনেতা আরজে মিটে

|| বিনোদন ডেস্ক ||জনপ্রিয় মার্কিন ধারাবাহিক ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া অভিনেতা আরজে মিটে মারা গেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে মারা যান এই তারকা। ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা জানিয়েছে তার প্রতিনিধিরা।২০০৮ সালে শুরু হওয়া কালজয়ী ধারাবাহিক ‘ব্রেকিং ব্যাড’-এর পাঁচটি মৌসুমেই সফলভাবে অভিনয় করেন মিটে। বাস্তব জীবনেও সেরিব্রাল পালসিতে আক্রান্ত এই অভিনেতা নিজের শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে হলিউডে শক্ত অবস্থান তৈরি করেছিলেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিনোদনজগতে তাদের সুযোগ বাড়াতে তিনি সবসময় সোচ্চার ছিলেন। ইউনাইটেড সেরিব্রাল পালসি ও নিজের দাতব্য সংস্থা ‘মিটে ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও যুক্ত ছিলেন তিনি।মৃত্যুর পূর্বে তিনি নতুন চলচ্চিত্...