শুক্রবার, মে ৮

Blog

ফুলতলায় অস্ত্রসহ দুই যুবক আটক, পালিয়েছে দুইজন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলতলায় অস্ত্রসহ দুই যুবক আটক, পালিয়েছে দুইজন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ফুলতলা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়।শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দামোদর পূর্বপাড়া শ্মশানঘাট সংলগ্ন ভৈরব নদীর চর এলাকার একটি ঘাট থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন—দামোদর কলোনীপাড়ার বাসিন্দা তরীকুল ইসলাম ওরফে সুমন (২৩) এবং খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকার তানভীর চৌধুরী (২৭)।পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে একদল সদস্য নদীর পাড়ে নজরদারি শুরু করে। সেখানে একটি ব্যাগের ওপর কয়েকটি আগ্নেয়াস্ত্র রেখে চারজনকে বসে থাকতে দেখা যায়। পরিস্থিতি বুঝে দ্রুত অভিযান চালানো হলে দুইজনকে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়। তবে বাকি দুজন দৌড়ে পালিয়ে যায়।আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একট...
ইবির প্রবেশমুখে বেহাল সড়ক ও পতাকার বিবর্ণ রঙ দেখে অভিভাবকদের হতাশা প্রকাশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির প্রবেশমুখে বেহাল সড়ক ও পতাকার বিবর্ণ রঙ দেখে অভিভাবকদের হতাশা প্রকাশ

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়কের জরাজীর্ণ অবস্থা এবং ক্যাম্পাসের প্রসাশন ভবনের সামনে পুরনো, বিবর্ণ জাতীয় পতাকা উড্ডয়নের কারণে অভিভাবকদের মাঝে তীব্র হতাশার সৃষ্টি হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সকালে ভর্তি পরীক্ষা চলাকালীন প্রশাসনের এই অবহেলার চিত্র অভিভাবকদের কাছে স্পষ্ট হয়ে ওঠে।এদিন সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা এই পথ পাড়ি দিতে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন। রাস্তার ভগ্নদশার কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজট ও শারীরিক ক্লান্তিতে তাদের নাভিশ্বাস ওঠে।এর পাশাপাশি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে উড্ডীয়মান জাতীয় পতাকার জরাজীর্ণ ও ফ্যাকাসে রূপ উপস্থিত সকলের মনে গভীর হতাশা জাগিয়েছে। জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবের প্রতীক। অথচ দীর্ঘদিন ধরে পরিবর্তন না করায় রোদ-বৃষ...
স্বাধীনতা দিবসে খুবিতে নানা আয়োজনে শ্রদ্ধা ও স্মরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্বাধীনতা দিবসে খুবিতে নানা আয়োজনে শ্রদ্ধা ও স্মরণ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের পরপরই প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও কর্মকর্তারা।পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস থেকে গল্লামারী বধ্যভূমির উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহিদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন।এদিকে, দিবসটি ঘিরে ধর্মীয় কর্মসূচিও ...
পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠক নীতিদত্ত চাকমা নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠক নীতিদত্ত চাকমা নিহত

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)-এর এক শীর্ষ নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মানিক্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নীতিদত্ত চাকমা (৫৮) ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক।স্থানীয় দায়িত্বশীল সূত্রে জানা যায়, সকাল আনুমানিক নয়টার দিকে উপজেলার মানিক্যপাড়ায় একটি চায়ের দোকানে ইউপিডিএফ গনতান্ত্রিক দলের সংগঠক নীতিদত্ত চাকমা পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি মেলা সম্পর্কে স্হানীয় লোকজনদের সাথে আলোচনা করা অবস্হায় আভ্যন্তরীন আধিপত্য বিস্তার ও পূর্বের শত্রুতার জেরে হামলাকারীরা মুখে কাপড় বাধা অবস্হায় ০৩টি মোটরসাইকেলে এসে নীতিদত্ত চাকমাকে গুলি করে রাবার ড্যাম এলাকার দিকে পালিয়ে যায়। তাদের মতে আক্রমনকারীরা ইউপিডিএফ (মূল) দলের সদস্য হতে পারে।বুকে ও পিঠ...
ইবিতে শিক্ষক ও শিক্ষার্থী হত্যাকাণ্ডে সন্তানদের নিরাপত্তার শঙ্কায় ভর্তি পরীক্ষার্থীদের অভিভাবকরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে শিক্ষক ও শিক্ষার্থী হত্যাকাণ্ডে সন্তানদের নিরাপত্তার শঙ্কায় ভর্তি পরীক্ষার্থীদের অভিভাবকরা

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মচারী কর্তৃক শিক্ষিকা আসমা সাদিয়া রুনা এবং শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর উল্লেখযোগ্য সময় পার হয়ে গেলেও বিচারহীন দিন কাটাচ্ছে নিহতদের স্বজনেরা। এমন অবস্থায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকেরা নিরাপত্তাহীনতার কথা জানান।শুক্রবার (২৭ মার্চ) ভর্তি পরীক্ষার দিনে আগত হাজারো অভিভাবক তাদের সন্তানদের জীবনের সুরক্ষা নিয়ে প্রশাসনের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে আসা হাজারো অভিভাবকের মনে এই ঘটনাগুলো গভীর ভীতির সঞ্চার করেছে। তারা তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার পাশাপাশি জীবনের ন্যূনতম নিরাপত্তা নিয়েও এক অজানা আতঙ্কে ভুগছেন।রাজশাহী থেকে আসা এক পরীক্ষার্থীর মা জানান, "একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় বাড়ির মতো নিরাপদ হ...
খুলনায় স্বাধীনতা ও জাতীয় দিবসে নৌঅঞ্চলে বর্ণাঢ্য আয়োজন, যুদ্ধজাহাজে দর্শনার্থীর ঢল
সর্বশেষ, সারাদেশ

খুলনায় স্বাধীনতা ও জাতীয় দিবসে নৌঅঞ্চলে বর্ণাঢ্য আয়োজন, যুদ্ধজাহাজে দর্শনার্থীর ঢল

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা নৌঅঞ্চলজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ২৬ মার্চ। দিবসটি ঘিরে নৌঅঞ্চলের বিভিন্ন স্থাপনায় ছিল আনুষ্ঠানিকতা, প্রার্থনা, সাংস্কৃতিক আয়োজন এবং জনসাধারণের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ।সকাল থেকেই নৌঅঞ্চলের মসজিদগুলোতে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।দিবসটি উপলক্ষে খুলনাসহ দেশের বিভিন্ন নৌঅঞ্চলের জাহাজ ও স্থাপনাগুলোতে নানা কর্মসূচি পালিত হয়। নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও আয়োজন করা হয়।এদিকে জা...
বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

|| নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে বদলগাছী কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন এবং বদলগাছী থানার অফিসার ইনচার...
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১বার তোপধ্বনির ও সৃতিসৌধে শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করে, ডিএমএকাডেমি ফুটবল মাঠে পুলিশ, আনসার, ভিডিপি ও বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের শারীরিক কসরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সেইসব বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় অনুষ্ঠানে। উপজেলা প্রশাসন হলরুমে সহকারী কমিশনার ভুমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা রিশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের এমপি সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও শহিদ প্রেসিডেন্ট জি...
চিলমারী ব্রহ্মপুত্রে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমীর স্নানে লাখো পূণার্থীর ঢল
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

চিলমারী ব্রহ্মপুত্রে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমীর স্নানে লাখো পূণার্থীর ঢল

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||প্রায় ৪০০ বছরের পুরোনো এই ধর্মীয় আয়োজন চৈত্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে প্রতিবছরের মতো এবারও পালিত হয়েছে।কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ত্রিমোহনা, তীরে ও নদের ভাসমান চরের তীরে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ঐতিহ্যবাহী অষ্টমী স্নান উৎসব উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ৩ কি:মি: জুড়ে ৩ লাখেরও বেশি মানুষের উপচেপড়া ভীড়, পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রমনা ঘাট থেকে জোড়গাছ বাজার পর্যন্ত।পঞ্জিকা অনুযায়ী, অষ্টমী তিথি ও লগ্ন শুরু হয় বুধবার (২৫ মার্চ) বিকেল ৫:১৬ মিনিটে , লগ্ন বৃহস্পতিবার দুপুর ২:৫৮ মিনিটে শেষ হবে, যার ফলে ভোর থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে।নির্দিষ্ট সময়ের পাশাপাশি ভোর থেকে দিনভর বিভিন্ন সময়ে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা ব্রহ্মপুত্রের পা‌নিতে স্নান সম্পন্ন করেন। পা...
বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সেইসব বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় অনুষ্ঠানে।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বেলকুচি উপজেলা কমান্ডের আয়োজনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।সভায় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এসময় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন...