বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বেলকুচি উপজেলার সোহাগপুর নূতন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। অতিথিরা কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী দলগুলোর অভিবাদন গ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী মাস্টার, বেলকুচি থানার অফিস...










