রবিবার, মে ১০

Blog

বেলকুচিতে গরুসহ ৪ চোর গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে গরুসহ ৪ চোর গ্রেপ্তার

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে চোরাই ২ গরুসহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার বিকালে জেলার উল্লাপাড়া থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার সুজানগর থানার শাহজাহান খন্দকারের ছেলে শাহীন খন্দকার (৪০), প্রতাপ উত্তরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী (৩০), আলিয়াপুর গ্রামের জমশের মন্ডলের ছেলে আব্দুল খালেক (৪৫), একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জরিপ মন্ডল (৩৪)।পুলিশ সুত্রে জানা যায়, গত ৬ মার্চ রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের গয়নাকান্দি গ্রামের জাহাঙ্গীর হোসেনের গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যায়। পরে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানা মামলা দায়ের করেন।এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া থানায় র‌্যাবও পুলিশের যৌথ অভিযোনে...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গ্র্যান্ড ইফতার, মেজবান ও মিলনমেলা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গ্র্যান্ড ইফতার, মেজবান ও মিলনমেলা

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তার অতীতের ঐতিহ্য বজায় রেখে পবিত্র রমজান মাসের মহিমান্বিত সুষমায় ১৩ ও ১৪ মার্চ যমুনা ফিউচার পার্কের মুঘল ও মহল হলে দুই দিনব্যাপী ইফতার মাহফিল ও মেজবানের আয়োজন করেছে।উক্ত আয়োজনের প্রথম দিন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মো: আনোয়ারুল কবির, ট্রেজারার প্রফেসর এইচ এম ফারুক আহমেদ, রেজিস্ট্রার জনাব সাকির হোসাইনসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের সকল ছাত্র-ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আয়োজনকে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে পরিণত করেছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এ ধরনের মহতী আয়োজনের মাধ্যম...
ধর্ম ও দর্শন, সর্বশেষ

রমাদান মাসের ১ম জুমু‘আর খুতবা

আহকামে সিয়াম ও কিয়াম|| ড. আবু তুরাব মুশতাক আহমাদ ||ভূমিকাإنَّ الْحَمْدَ للهِ نَحْمَدُهٗ وَنَسْتَعِيْنُهٗ وَنَسْتَغْفِرُهٗ وَنَعُوْذُ بِاللهِ مِنْ شُرُوْرِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَّهْدِهِ اللهُ فَلاَ مُضِلَّ لَهٗ وَمَنْ يُّضْلِلْهُ فَلاَ هَادِىَ لَهٗ وَأَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهٗ لاَ شَرِيْكَ لَهٗ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَعَلٰى اٰلِه وَ اَصْحَابِه وَ بَارَكَ وَ سَلَّمَ أَمَّا بَعْدُ! فَقَدْ قَالَ اللهُ تَبَارَكَ وَ تَعَالٰى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ وَ قَالَ رَسُوْلُ الِلّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهٗ مَا تَقَدَّمَ م...
বগুড়ায় ট্রাকচাপায় নিহত তিন বন্ধুর জানাজা সম্পন্ন, এলাকায় শোকের ছায়া
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ট্রাকচাপায় নিহত তিন বন্ধুর জানাজা সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় নিহত তিন বন্ধুর জানাজা একসঙ্গে সম্পন্ন হয়েছে। এ সময় জানাজায় অংশগ্রহণকারী মুসল্লীরা শোকাভিভূত হয়ে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।গতকার বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শেরপুর উপজেলায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তিন বন্ধু। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। তারা তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা ট্রাকের চাপায় তারা নিহত হয়।নিহতরা হলো- উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১), সিদ্দিকের ছেলে সেলিম (২২) এবং লিটনের ছেলে রিফাত রহমান (২১)। নিহতরা একে অপরের বন্ধু বলে এলাকায় পরিচিত।জানা গেছে, বুধবার বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকে...
নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

|| নিউজ ডেস্ক ||ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন মাগুরার সেই নির্যাতিত শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।বৃহস্পতিবার (১৩ মার্চ) সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যুর পর শোক জানিয়ে মির্জা ফখরুল এই দাবি জানান।মির্জা ফখরুল বলেন, মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা তার মতো এক শিশুর ওপর দিয়ে গিয়েছিল। আর কতটা ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় সংগ্রাম করে জগতের মায়া ছেড়ে আমাদের লজ্জা দিয়ে ও কাঁদিয়ে বিদায় নিয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি তারা এই শোক কাটিয়ে উঠুন। পাশাপাশি এই নরপশুদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ...
ধর্ষক কেন বেঁচে থাকবে! মাগুরার সেই শিশুর মৃত্যুতে প্রশ্ তমার
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, সর্বশেষ

ধর্ষক কেন বেঁচে থাকবে! মাগুরার সেই শিশুর মৃত্যুতে প্রশ্ তমার

|| বিনোদন ডেস্ক ||বাঁচানো গেল না টিকে। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে মাগুরায় যৌন নির্যাতনের শিকার সেই শিশু। প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীসহ গোটা দেশবাসী শোকে মুহ্যমান। সেইসঙ্গে ক্ষুব্ধ ধর্ষকের ওপর। এমনবস্থায় ঢালিউড অভিনেত্রী তমা মীর্জার প্রশ্ন ধর্ষক কেন বেঁচে থাকবে।আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজের ফেসবুকে শিশুটির মৃত্যুসংবাদ শেয়ার দিয়ে তমা মির্জা লিখেছেন, শুনুন পশু ধরে রেখে দেয় না মেরে ফেলে। আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয়। রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না।এরপর লেখেন, দশ-বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না। ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সাথে সাথে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন, কিন্তু বাঁচিয়ে রেখেন না। তার অনুসারীদের অনেকে তমার সঙ্গে সহমত পোষণ করেছেন।বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতা...
মাগুরার নির্যাতিত শিশুর মৃত্যু: প্রধান উপদেষ্টার শোক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

মাগুরার নির্যাতিত শিশুর মৃত্যু: প্রধান উপদেষ্টার শোক

|| নিউজ ডেস্ক ||মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১৩ মার্চ) সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার সেই নির্যাতিত শিশুটি মারা যাওয়ার পর শোক প্রকাশ করেন তিনি। একইসঙ্গে এই ঘটনায় দায়ের করা মামলার আসামীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার বেলা ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার মৃত্যুতে সেনাবাহিনীর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এই পরিবারের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে বলেও জানানো হয়েছে।গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। স...
মাগুরার সেই নির্যাতিত শিশু মারা গেছে
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

মাগুরার সেই নির্যাতিত শিশু মারা গেছে

|| নিউজ ডেস্ক ||মাগুরায় যৌন নির্যাতনের শিকার সেই শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিঊন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১টার দিকে সিএসএইচ-এ শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ (১৩ মার্চ) সকালবেলা শিশুটির দুই দফায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম দফায় সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। কিন্তু বেলা ১২টার দিকে তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি। বেলা ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।’বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে জনানো হয়েছে, শিশুটি গত ৮ মার্চ সন্ধ্যায় গুরুতর অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসার পরিপ্রেক্ষিতে শিশুটির...
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিস্ফেরক মন্তব্য!
আন্তর্জাতিক, সর্বশেষ

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিস্ফেরক মন্তব্য!

|| আন্তর্জাতিক ডেস্ক |ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার বিস্ফেরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন নয়, মূল যুদ্ধটা করছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা- ন্যাটো।তিনি আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকে এই তথ্য জানান। এ সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ২০১৭-২০২১ সাল পর্যন্ত আমার প্রথম মেয়াদে হোয়াইট হাউসে ন্যাটোর সদস্য দেশগুলি তার চাপের কাছে নতি স্বীকার করে সামরিক ব্যয় বৃদ্ধি করতে শুরু করে।ট্রাম্প আরো বলেন, তহবিলে কোটি কোটি ডলার অর্থ এসেছে এবং ন্যাটো আরো শক্তিশালী হয়ে ওঠে। এখন ন্যাটো সেই অর্থের বিরাট অংশ ব্যয় করে এইসব ভয়াবহ যুদ্ধে লড়াই করছে। এটা খুবই একটা খারাপ কাজ করছে ন্যাটো। খবর তাসের।ন্যাটোতে আমেরিকার ভবিষ্যৎ কী জানতে চাইলে ট্রাম্প বলেন, ন্যাটোকে আমাদের সঙ্গে ন্যায্য আচরণ করতে হবে। তাদের যা করার কথা তা করতে হবে।...
চার দিনের সফরে জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন আজ
জাতীয়, সর্বশেষ

চার দিনের সফরে জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন আজ

|| নিউজ ডেস্ক ||জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ), ঢাকায় আসছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার এই সফর। গুতেরেসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট (ইকে-৫৮৬) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।ঢাকায় পৌঁছানোর পর, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর গুতেরেস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যাবেন। শুক্রবার সকালে, গুতেরেস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন। পরে, তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করবেন।বিকেলে, গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। সেখানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের কাছ থেকে অভ্যর্থনা গ্রহণ করবেন। তিনি রোহিঙ্গাদের সাথে ই...