রবিবার, মে ১০

Blog

চার দিনের সফরে জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন আজ
জাতীয়, সর্বশেষ

চার দিনের সফরে জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন আজ

|| নিউজ ডেস্ক ||জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ), ঢাকায় আসছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার এই সফর। গুতেরেসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট (ইকে-৫৮৬) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।ঢাকায় পৌঁছানোর পর, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর গুতেরেস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যাবেন। শুক্রবার সকালে, গুতেরেস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন। পরে, তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করবেন।বিকেলে, গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। সেখানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের কাছ থেকে অভ্যর্থনা গ্রহণ করবেন। তিনি রোহিঙ্গাদের সাথে ই...
বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: প্রশাসনের নিরব ভূমিকা
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: প্রশাসনের নিরব ভূমিকা

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বানারীপাড়া ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটি কিছুকাল আগেও মাতৃ-প্রসূতি সেবায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে, অথচ বর্তমানে সেখানে অ্যানেস্থেসিয়া ও গাইনী চিকিৎসক না থাকায় প্রসূতি সেবায় মারাত্মক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। যার ফলশ্রুতিতে দারিদ্র্যপীড়িত রোগীরা প্রতিনিয়ত অমানবিক ভোগান্তির শিকার হচ্ছে।গত বছরের নভেম্বর মাসে, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. মো. আমিনুর রহমান ও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জুনিয়র গাইনী বিশেষজ্ঞ ডা. ইসরাত শারমিন বদলি হয়ে যাওয়ার পর থেকে প্রায় ৫ মাস ধরে হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনসহ বড় ধরণের সার্জিক্যাল চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ। বিগত এক বছরে, বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৩ জন প্রসূতির সিজারিয়ান অপারেশন এবং ৬৩১ জনের নরমাল ডেলিভারী হয়েছে, যা এই হাসপাতা...
বগুড়া শেরপুরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়া শেরপুরে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার শেরপুরে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা ট্রাকের চাপায় ২ বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের নাঈম (২১) এবং সেলিম (২২)। আহতদের মধ্যে একজন রিফাত রহমান (২১), একই এলাকার লিটনের ছেলে।জানা গেছে, বুধবার বিকেলে কয়েরখালি বাজার থেকে তিনজন মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যান। ইফতারের আগে বাড়ি ফিরতে গিয়ে তারা শেরুয়া বটতালা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার চেষ্টা করেন, তখন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এই সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ন...
সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পৌর এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টিসেবা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে বুধবার (১২মার্চ) সকাল ১১ টায় সিরাজগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই একটি শিশুও যেন বাদ না পরে এজন্য জাতীয় ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য সকল স্বাস্থ্যকর্মীকে নির্দেশনা প্রদান করছি”।বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক ...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘কম্পিটিটিভ প্রোগ্রামিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘কম্পিটিটিভ প্রোগ্রামিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গত শনিবার অনুষ্ঠিত হলো "কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং" শীর্ষক সেমিনার। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের আয়োজনে এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৪৬তম আইসিপিসি এশিয়া চ্যাম্পিয়ন ও এসিএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট কাজী মোহাম্মদ ইরশাদ।সেমিনারে সিএসইর শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের গুরুত্ব, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এর ভূমিকা এবং সফলতা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করা হয়। কাজী মোহাম্মদ ইরশাদ তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করে বলেন, " প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শুধুমাত্র সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় না, এটি যৌক্তিক চিন্তাভাবনা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও বৃদ্ধি করে, যা একাডেমিক এবং পেশাগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। "সেমিনারে প্রেসিডেন্সি ইউনিভার...
নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||আগামী ১৫ মার্চ শনিবার নরসিংদীতে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। ৬-১১ মাস বয়সী এবং ১১-৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এ বছর নরসিংদীর ৩ লাখ ৭১ হাজার ৪৫৮ শিশুকে খাওয়ানো হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। জেলাজুড়ে ১ হাজার ৭ শত ৬৪ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।বুধবার (১২ মার্চ) সকালে নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিভিল সাজর্ন ডা. সৈয়দ মো: আমিরুল হক শামীম। এসময় জানানো হয়, প্রতি ৬ মাস পরপর ভিটামিন-এ'র ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত ক্যাম্পেইন করা সম্ভব হয়নি। তাই আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ভিটামিন ক্যাম্পেইন অতিব জরুরী। তাই সকল কর্মীদের যথাযথ দায়িত্বশীল হবার পাশাপাশি শিশুদের অভিভাবকদের গুরুত্ব সহকারে ভিটামিন খাওয়ানোর...
নাগেশ্বরীতে চরাঞ্চলের নারীদের সেলাই মেশিন বিতরণ ও মতবিনিময় সভা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে চরাঞ্চলের নারীদের সেলাই মেশিন বিতরণ ও মতবিনিময় সভা

|| মোঃ রফিকুল ইসলাম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় চরাঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সাথে মতবিনিময় ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। তিনি তাঁর বক্তব্যে বলেন, "চরাঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীরা নিজে স্বাবলম্বী হতে পারবে এবং পরিবারেও আর্থিক সহায়তা প্রদান করতে সক্ষম হবে। নারীদের উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে তাদেরকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি।উপদেষ্টা আরও বলেন, নিজেদের ইচ্ছাশক্তিকে জাগ্রত করে ...
বেলকুচিতে বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকাল সাড়ে তিনটায় সোহাগপুর নতুনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খাঁন আলীম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, সাবেক যুগ আহ্বায়ক অধ্যক্ষ আঃ মান্নান সরকার।ইফতার ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল।...
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের আরোহী মা-মেয়ে নিহত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছ। নিহতরা হলেন, ৩ বছরের শিশু কন্যা রাহিমা খাতুন ও তার মা রোখসানা খাতুন(২৫)। নিহত রোখসানা খাতুন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরে রোখসানা খাতুন বেড়াগ্রাম তার বাবার বাড়ি থেকে অটোভ্যান যোগে স্বামীর বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাকরাইল নামক স্থানে পৌঁছিলে একই দিক থেকে আসা একটি মিনি ট্রাক (বগুড়া-ড-১১-২০১২) অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে রাস্তার ওপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু আরোহী মারা যায়। এলাকাবাসী দ্রুত নিহতের মাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবন...
বরিশালে ৭ মাসে পুরো কোরআন মুখস্থ করলেন আব্দুল্লাহ
ধর্ম ও দর্শন, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বরিশালে ৭ মাসে পুরো কোরআন মুখস্থ করলেন আব্দুল্লাহ

|| নিউজ ডেস্ক ||বরিশালে মাত্র সাত মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন শিশু মুহাম্মদ আব্দুল্লাহ। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উজিরপুরে মারকাযুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা মিলনায়তনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ইফতার মাহফিলের আয়োজন করেন মাদরাসা কর্তৃপক্ষ।মাদরাসাটির পরিচালক হিসেবে রয়েছেন হাফেজ ক্বারী মোহাম্মদ আবদুল্লাহ। তাঁর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানে মনোরম পরিবেশ ও শিক্ষাদানের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অভিভাবকরা। তাঁরা সাত মাসে পবিত্র কোরআনের হাফেজ হওয়ায় শিশু মুহাম্মদ আবদুল্লাহর প্রশংসা করেছেন।সাধারণত একজন শিক্ষার্থীর কোরআন হিফজ করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময়ের প্রয়োজন হয়। সেখানে মহান আল্লাহর মেহেরবানিতে আবদুল্লাহ মাত্র সাত মাসেই সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করতে পেরেছে।সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ আবদু...