রবিবার, মে ১০

Blog

দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ মার্চ) নাগেশ্বরী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি উমর ফারুক, বাংলাদেশ বেসরকারী শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাম মাষ্টার, বিএনপি নেতা আশরাফ হোসেন আপেল, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবর রহমান প্রমুখ।বক্তারা বলেন, সাংবাদ মাধ্যমের স্বাধীনতা মত প্রকাশে স্বাধীনতা যায়যায়দিন পত্রিকা ডিক্লেয়ারেশন বাতিলের করে কি প্রমাণ করতে চান? অনতিবিলম্বে প্রত্রিকার ডিক্লেয়ারেশন ফিরিয়ে দিয়ে পত্রিকা প্রকাশের ব্যাবস্থা গ্রহণ করতে সরকারের সংস্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।...
ইছাআবা ঢাকা আলিয়ার উদ্যোগে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইছাআবা ঢাকা আলিয়ার উদ্যোগে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া মারা গেছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে লাইফ সাপোর্টে থাকাবস্থায় তার মৃত্যু হয় । গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। এদিকে আছিয়ার মৃত্যুতে সরব সব শ্রেণিপেশার মানুষ।আজ শুক্রবার (১৪ মার্চ) দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের মুল ফটকে এসে সমাপ্ত হয়।বিক্ষোভ মিছিল শেষে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা আলিয়ার সভাপতি আজিজুল হক ফাহিম শিশু আছিয়ার ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে বলেন, সরকার যদি তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে না পারে তাহলে যেন জনতার হাতে ছেড়ে দিন, ছা...
সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৫  উপলক্ষে প্রেস ব্রিফিং অনু‌ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং করা হয়।অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল  আমীন জানান, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন দিনে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার ১৫টি স্থায়ী এবং ২ হাজার ১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ ২ হাজার ১২৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৫২ হাজার ৪৪৫ জন (৬-১১ মাস বয়সী)  শিশুরা একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং প্রায় ৪ লাখ ২২ হাজার ৪৪২ জন (১২- ৫৯ মাস বয়সী) শিশুদের একট...
শাজাহানপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করা সেই খালু গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শাজাহানপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করা সেই খালু গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলোচিত প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সেই খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শাকপালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ হাসান আলী। তিনি বগুড়া বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া এলাকার হাকিমুদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।এর আগে, শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে প্রতিবন্ধীকে নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে খালু হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার প্রতিবন্ধী নারীর মা শাজাহানপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।মামলা সূত্রে জানা যায়, ওই প্রতিবন্ধী নারী তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। গত মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঘুমন্ত প্র...
রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি 
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি 

|| ড. মোঃ গোলাম মোস্তফা | সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ১৪ বছরের কিশোরের বিরুদ্ধে। রবিবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত মোহাম্মদ একই গ্রামের আব্দুল আলীমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মেয়েটি একা তার বাড়ির পাশে খোলা করছিল। পরে মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় ছেলেটি। সেখানেই ধর্ষণ করা হয় তাকে। পরে শিশুটি এবিষয়ে তার বাড়ির লোকজনকে জানায়। পরিবারের লোকজন তাকে রবিবার বিকেলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, রবিবার বিকেলে ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তার বাবা। তবে শিশুটি ধর্ষণ হয়েছে কি না সেটি পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।...
উলিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব রানা ফের গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

উলিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব রানা ফের গ্রেপ্তার

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানাকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) পৌর শহরের আল স্বাদ হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এর আগে, গত ২৭ অক্টোবর প্রথমবার গ্রেপ্তার হন তিনি। পরে জামিনে মুক্তি পেলেও আবারও তাঁকে গ্রেপ্তার করা হলো। আহসান হাবীব রানা উপজেলার কিশোরপুর এলাকার আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে। তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।থানা–পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হ...
খুলনায় সড়ক দুর্ঘটনায় শাহীন শেখ নামে ইজিবাইক চালকের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় শাহীন শেখ নামে ইজিবাইক চালকের মৃত্যু

|| খুলনা জেলা প্রতিনিধি ||খুলনায় সড়ক দুর্ঘটনায় শাহীন শেখ নামে ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল পৌনে ৪ টার দিকে খানজাহান আলী সেতুর পশ্চিম ঢালে এ ঘটনা ঘটে। নিহত শাহিন লবণচরা থানাধীন বুখারিয়াপাড়া জনৈক মোসলেম শেখের ছেলে। পুলিশ গাড়িটিকে আটক করতে পারলেও চালককে আটক করতে পারেনি।লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বলেন, বিকেল পৌনে ৪ টার দিকে ধানসিড়ি পরিবহনের ব্যানারে তিতাস পরিবহন নামে একটি গাড়ি বরিশাল হতে খুলনার দিকে আসছিল। খানজাহান আলী সেতু পার হয়ে পশ্চিম ঢালে এসে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে শাহীন শেখের ইজিবাইকের ওপর উঠিয়ে দেয়। ঘটনাস্থলে ইজিবাইক চালক শাহীনের মৃত্যু হয়।এছাড়া ওই পরিবহনের আঘাতে অপর একজন মোটরসাইকেল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গাড়িটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি...
ধর্ষণবিরোধী পদযাত্রার ঘটনায় গণমাধ্যমের ভুল প্রচারণা; পুলিশের নিন্দা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ

ধর্ষণবিরোধী পদযাত্রার ঘটনায় গণমাধ্যমের ভুল প্রচারণা; পুলিশের নিন্দা

|| মোঃ আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||গত ১১ মার্চ রোজ মঙ্গলবার ঢাকা শহরে অনুষ্ঠিত শাহবাগীদের ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধা এবং পরবর্তী সংঘর্ষের ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ছবিগুলোর প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের মনোযোগ আকৃষ্ট হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মতে, কিছু সংবাদমাধ্যম ঘটনাটির প্রকৃত চিত্র উপস্থাপন না করে একপাক্ষিকভাবে সংবাদ পরিবেশন করেছে, যার ফলে জনগণের মধ্যে পুলিশের ব্যাপারে ভুল ধারণা তৈরি হয়েছে।১২ মার্চ রোজ বুধবার বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, 'মঙ্গলবার বিকালে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্মের প্রায় ৬০-৭০ জনের একটি দল রাজধানীর যমুনা এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল। কিন্তু পুলিশ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার কথা চ...
ভুরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

ভুরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৩ মার্চ সন্ধ্যা ৬টায় ভুরুঙ্গামারীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।উল্লেখ্য, নুরুন্নবী চৌধুরী খোকন সাবেক ছাত্রলীগ সভাপতি শোভন চৌধুরীর বাবা। তিনি ২০২৪ সালের ২০ অক্টোবর ভুরুঙ্গামারী থানায় দায়ের করা অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি।ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।...
বেলকুচিতে গরুসহ ৪ চোর গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে গরুসহ ৪ চোর গ্রেপ্তার

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে চোরাই ২ গরুসহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার বিকালে জেলার উল্লাপাড়া থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার সুজানগর থানার শাহজাহান খন্দকারের ছেলে শাহীন খন্দকার (৪০), প্রতাপ উত্তরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী (৩০), আলিয়াপুর গ্রামের জমশের মন্ডলের ছেলে আব্দুল খালেক (৪৫), একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জরিপ মন্ডল (৩৪)।পুলিশ সুত্রে জানা যায়, গত ৬ মার্চ রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের গয়নাকান্দি গ্রামের জাহাঙ্গীর হোসেনের গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যায়। পরে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানা মামলা দায়ের করেন।এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া থানায় র‌্যাবও পুলিশের যৌথ অভিযোনে...