রবিবার, মে ১০

Blog

সিরাজগঞ্জ ফোরামের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানী, সর্বশেষ

সিরাজগঞ্জ ফোরামের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| মো: রফিকুল ইসলাম খান | সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||ঢাকাস্থ সিরাজগঞ্জবাসীদের নিয়ে সিরাজগঞ্জ ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ঢাকা ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।ড: হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথ হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, গত ১৫ বছর এভাবে এত বড় আকারে কোনো অনুষ্ঠান করা যায় নাই। এবার করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া করেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে সকলকে নিজ নিজ এলাকায় কাজ করার জন্য আহ্বান জানান সিরাজগঞ্জ উল্লাপাড়ার এই কৃতি সন্তান।মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শাহিনুর আলমসহ সিরাজগঞ্জের সংসদীয় সকল আসনের জামায়াত মনোনীত এমপি প্রর্থীগণ। এছাড়াও উপস্থিত ছিলেন সলংগা থানা জামায়াতের আমীর রাসেদুল ই...
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপি সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৮৫/৩ এস-এর কাছে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) বিশেষ টহল দল এ অভিযান চালায়।বিজিবির তথ্যমতে, পাচারের গোপন খবর পেয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ১৯ সদস্যের বিশেষ টহল দল দ্রুত অভিযানে নামে। অভিযান চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।বিজিবি দল পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে৫টি ভারতীয় NX-200 ATHENA...
পারমাণবিক কর্মসূচি নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের কূটনীতিক বৈঠক
আন্তর্জাতিক, সর্বশেষ

পারমাণবিক কর্মসূচি নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের কূটনীতিক বৈঠক

|| আন্তর্জাতিক ডেস্ক ||চীন, রাশিয়া ও ইরানের কূটনীতিকদের মধ্যে শুক্রবার (১৪ মার্চ) বৈঠক হয়েছে। বেইজিংয়ের আশা, এ বৈঠকের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা আলোচনা নতুন করে শুরু করা যাবে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। খবর এএফপির।২০১৫ সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন ও আমেরিকার সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল ইরান। এ চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্বপালনকালে ট্রাম্প ওই চুক্তি থেকে দেশটিকে প্রত্যাহার করে নেন। তিনি নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।ওয়াশিংটনের সরে যাওয়ার পরও এক বছর ধরে তেহরান ওই চুক্তি মেনে চলেছিল। পরে তারাও তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে। চুক্তিটি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা...
জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার
রাজনীতি, সর্বশেষ

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বিএনপি বৈঠক করবে শনিবার (১৫ মার্চ)। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির প্রতিনিধিরা অংশ নেবেন।এদিন দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।শুক্রবার (১৪ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের প্রতিনিধিরা অংশ নেবেন।এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে ঢাকা পৌঁছান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন জাতিসংঘ মহাসচিব।...
জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার
জাতীয়, সর্বশেষ

জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

|| নিউজ ডেস্ক ||প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় শরণার্থীশিবিরে অন্তত এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন।চারদিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাওয়ার আগে আজ দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি।ওই বৈঠকে আন্তোনিও গুতেরেস বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে তিনি রমজান মাসে বাংলাদেশে এসেছেন। খবর বাসসের।বৈঠকে কক্সবাজারের শরণার্থীশিবিরে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা হ্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। তিনি বলেন, ‘পৃথিবীতে এতটা বৈষম্যের শিকার অন্য কোনো জনগোষ্ঠী আমি দেখিনি।’আন্তর্জাতি...
বগুড়ায় পারভেজ হত্যা মামলার ২ আসামী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় পারভেজ হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়া শাহজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকার পাড়া আর্ট কলেজের দক্ষিণ পার্শে পূর্ব বিরোধের কারনে একই এলাকার বিবাদীগণ ভিকটিম পারভেজ (২১) কে ও তাহার বন্ধু আতিকুলকে ধারালো চাকু দিয়ে পেটসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে জখমীদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভিকটিম পারভেজ মৃত্যুবরণ করেন।উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে এজাহার নামীয় ৩ জন আসামীসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ডিবির একটি দল গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে ঢাকা জেলার দঃখান থানাধীন ময়নারটেক এলাকায় অভিযান করে মামলার এজাহার নামীয় আসামী মোঃ হিরু (২৫), পিতা মোঃ সাইদুল ইসলাম, মোঃ নিশাদ (২০), পিতা মোঃ মানিক, উভয় সাং চকলোকমান খন্দকারপাড়া, থানা-শাহজাহানপুর, গ্রেফতার করেন।আসামীরা আদালতে স্বীকারোক্তীমুলক জবানবন্দি প্রদান কর...
নাগেশ্বরীতে অজ্ঞান অবস্থায় উদ্ধার অটো চালক, সন্দেহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের হামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে অজ্ঞান অবস্থায় উদ্ধার অটো চালক, সন্দেহ সংঘবদ্ধ ছিনতাই চক্রের হামলা

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা পরিষদের হল রুমের বারান্দায় ১৪ মার্চ সন্ধ্যা ৭টায় একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পান সহকারী অধ্যাপক ও সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে তাকে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করেন।পরবর্তীতে তার ছবি ও ঘটনার বিবরণ কয়েকজন ফেসবুকে শেয়ার করলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। জানা যায়, তার নাম মো: শফিকুল ইসলাম (৪৬), বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বানির খামারে। তিনি একজন মিশুক (অটোরিকশা) চালক।জানা গেছে, শফিকুল ইসলাম কুমরপুর থেকে যাত্রী নিয়ে নাগেশ্বরী আসেন। স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্র তাকে অজ্ঞান করে তার মিশুকটি ছিনতাই করেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত শফিকুলের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেছে।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল...
ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুলকুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের নেতৃত্বে পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে, পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন। এতে থানাঘাট বাজার, থানাঘাট ব্রিজ এবং আশপাশের ফসলি জমি ও ভূমিহীন পরিবারের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ে।স্থানীয়রা বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আস...
নাগেশ্বরী উপজেলা জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী উপজেলা জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও "রমাদানুল মোবারকের গুরুত্ব, তাৎপর্য ও শিক্ষা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১৪ মার্চ) নাগেশ্বরী কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব আনোয়ারুল ইসলাম, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৫ কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী।আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের ফজিলত ও গুরুত্ব তুলে ধরেন। রোজা মানুষের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষাকে জ...
ফিলিস্তিন ও আরাকানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জাতীয় বিপ্লবী পরিষদের
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ফিলিস্তিন ও আরাকানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জাতীয় বিপ্লবী পরিষদের

|| নিউজ ডেস্ক ||জাতিগত নিধনের শিকার ফিলিস্তিন ও মিয়ানমারের আরাকানের রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেন উত্তর গেটে আয়োজিত এক সমাবেশ থেকে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে এ দাবি জানানো হয়।পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ফিলিস্তিনি ও রোহিঙ্গা মুসলমানদের ওপর পরিচালিত গণহত্যার বিরুদ্ধ মিছিল বের করে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে সমাবেশে মিলিত হয়।সমাবেশে দলের রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান বলেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মানবেতর জীবন যাপন করছে ফিলিস্তিনের গাজার মুসলমানরা। প্রায় দেড় বছর ধরে তারা জায়নবাদী ইসরাইলের আগ্রসনের শিকার হচ্ছে। পবিত্র রমজান মাসেও গাজার ওপর থেকে ইসরাইলি হানদার বাহিনীর দখলদারির অবসা...