সোমবার, মে ৪

Blog

লোহাগাড়ায় অর্ধগলিত লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় অর্ধগলিত লাশ উদ্ধার

|| লোহাগাড়া প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় অর্ধগলিত অবস্থায় মোহাম্মদ ইলিয়াছ(৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩ টার সময় নিহতের বাড়ীর পাশে একটি একচালা টিনের পরিত্যক্ত বাড়ী থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাইপো মাষ্টার মোহাম্মদ তারেক।নিহত ইলিয়াছ উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওকিলের পাড়ার ছমিউদ্দীন মৌলবী বাড়ীর মৃত ওবাইদুল মতিনের পুত্র।পরিবার সূত্রে জানা যায়, নিহত মো. ইলিয়াছ গত ৩০ বছর ধরে মানসিক ভারসাম্য অবস্থায় ছিল, গত ৩০ বছর আগে তিনি একটি বিয়েও করেছিলেন তবে সে সংসার হয়নি, প্রায় সময় ১০-১৫ দিন নিখোঁজ থাকত, পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে নিয়ে আসত, এরই ধারাবাহিকতায় গত ১৫-২০ দিন ধরে সে নিখোঁজ ছিল, অনেক খোজাখুজি করেও তাঁকে পাওয়া যায়নি, হঠাৎ স্থানীয়রা বাড়ীর পাশে ...
বদলগাছীতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে "স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ জুন) সকাল এগারো টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে সভাপতিত্ব করেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। মূখ্য প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার আজিজুল হক। এ আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিএসআইআর এর আইজিসিআরটি'র সাইন্টিফিক অফিসার তানভীর আহমেদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার রিপা রানী, প্রাণি সম্পদ সার্জন নাজমুল হোসাইন, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব...
খাগড়াছড়ির দুই সীমান্তে ১৫ জনকে পুশইন করলো বিএসএফ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়ির দুই সীমান্তে ১৫ জনকে পুশইন করলো বিএসএফ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ১৫ ভারতে অভিবাসি বাংলাদেশীদের পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে টহল চলাকালীন সময়ে ৩ বিজিবি-র সুবেদার মোঃ দেলোয়ার’র নেতৃত্বে পুশইন করা একজন পুরুষ ও পাঁচ জন নারীকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা সীমান্ত ক্যাম্প কচুছড়ি আছে।আটককৃত ব্যাক্তিদের সাথে কথা বলে জানা যায়, ভারতীয় সীমান্ত এলাকা ওয়াইনথং থেকে তাদের পাঠানো হয়েছে। প্রায় তিন ঘন্টা হাটার পর কচুছড়ি এলাকায় পৌঁছে।অপরদিকে, একই দিন সকালে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী ১১৪ ব্যাটালিয়নের অধিনস্থ হরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর নামক এলাকা দিয়ে পুশইন করলে পলাশপুর ৪০ বিজিবি-র শান্তিপুর বিওপি আটক করেন। আটক...
পানছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান ও সার বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান ও সার বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রনোদনা কর্মসুচির আওতায় আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা কৃষি অধিদপ্তর।বৃহস্পতিবার (২৬ জুন) সকাল এগারোটায় উপজেলা পরিষদে নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর উদ্বোধন করেন। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৬৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজধান ও ২০ কেজি সার প্রতি জনকে বিতরণ করা হয়।এসময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. ইব্রাহিম খলিল, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত চৌধুরী, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুনাংকর চাকমাসহ উপকারভোগী কৃষাণ-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।...
খুলনা শিপইয়ার্ডে নব-নির্মিত ০৩টি ডাইভিং বোট কমিশনিং করলেন নৌবাহিনী প্রধান
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনা শিপইয়ার্ডে নব-নির্মিত ০৩টি ডাইভিং বোট কমিশনিং করলেন নৌবাহিনী প্রধান

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ০৩টি ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙ্গা বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো। বৃহস্পতিবার (২৬ জুন) খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোটসমূহের অধিনায়কগণের নিকট কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন। এ সময় সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, জাহাজের কর্মকর্তা ও নাবিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।নিজস্ব সক্ষমতায় বাংলাদেশ নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ ও সরঞ্জামাদি তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করে তুলছে। সেই ধারাবাহিকতায় গত ১০ জুন ২০২১ খুলনা শিপইয়ার্ডে কিল লেয়িং এর মাধ্য...
খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ এই লক্ষ্যকে ধারণ করে খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) নগরীতে সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকদ্রব্য সমাজের একটি ব্যধি। এ থেকে আমরা মুক্ত থাকতে চাই। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই জানি। তবে আমাদের দেশে যে সমস্ত মাদকের ছড়াছড়ি আছে তা সবটাই বাইরের দেশ থেকে আসে। এটা রোধ করাই হচ্ছে আমাদের কাজ। একসময় মাদকের সম্পর্কে তেমন একটা জানতাম না, তবে বর্তমানে নতুন নতুন মাদকের সাথে পরিচিত হচ্ছি আমরা। এটা মানবদেহে প্রচুর ক্ষতি করে এবং ক্রমাগত মৃত...
স্কুল ফিডিং কর্মসূচি থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্কুল ফিডিং কর্মসূচি থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি|||স্কুল ফিডিং কর্মসূচি থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাম বাদ পড়ার প্রতিবাদে এবং দ্রুত তালিকাভূক্ত করার দাবীতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও কোমলমতি শিক্ষার্থী,অভিভাবক ও সাধারণ জনগণ।বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল চারটায় ফুলবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ফুলবাড়ী- নাগেশ্বরী সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।জানা গেছে, সম্প্রতি সারা দেশের ১৫০ টি উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হয়। কিন্তু কুড়িগ্রাম জেলার সাতটি উপজেলা স্কুল ফিডিং কর্মসূচির তালিকাভুক্ত হলেও নদী বেষ্টিত সবচেয়ে অবহেলিত অনগ্রসর জনগোষ্ঠী অধ্যুষিত ফুলবাড়ী ও উলিপুর উপজেলা তালিকা থেকে বাদ পরে। এর প্রতিবাদে এবং দ্রুত তালিকাভূক্তির দাবীতে মানববন্ধ...
যুদ্ধবিরতির পর খামেনির প্রথম বার্তায় বিজয়ের ঘোষণা
আন্তর্জাতিক, সর্বশেষ

যুদ্ধবিরতির পর খামেনির প্রথম বার্তায় বিজয়ের ঘোষণা

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথম বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এ বার্তায় তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার (২৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি এমন বার্তা দিয়েছেন।পোস্টে খামেনি বলেন, “প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। ”সর্বোচ্চ ধর্মীয় নেতার দফতরের বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগিরই এ ইস্যুতে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়— অভিযোগ তুলে গত ১২ জুন দিবাগত মধ্যরাতে রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায়...
ঢাকা আলিয়ায় আলিম পরীক্ষা পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা ও বোর্ড চেয়ারম্যান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় আলিম পরীক্ষা পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা ও বোর্ড চেয়ারম্যান

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||আজ বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে একযোগে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেন্দ্রে পরীক্ষার পরিবেশ পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নুরুল হক।পরিদর্শনের সময় পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে ড. আবরার বলেন, এই কেন্দ্রের পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নুরুল হক পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলো মনিটরিং করছি। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া কেন্দ্রে এসে যে সুশৃঙ্খল পরিবেশ দেখলাম, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ...
বেলকুচিতে বিনামূল্যে নারকেল ও তালের চারা বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বিনামূল্যে নারকেল ও তালের চারা বিতরণ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ২০০ টি দেশি নারকেল ও ১৫০ টি তালের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে কৃষি প্রশিক্ষণ হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহাম্মেদ শুভ প্রমুখ।...