সোমবার, মে ৪

Blog

পানছড়িতে রথযাত্রা মহাউৎসব উদযাপিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে রথযাত্রা মহাউৎসব উদযাপিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে কেন্দ্রীয় দেবালয় মন্দির-এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ- বলরাম-সুভদ্রা দেবী'র রথযাত্রা মহাউৎসব উপলক্ষে র‍্যালী ও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ জুন ২০২৫) বিকাল তিনটায় উপজেলা কেন্দ্রীয় দেবালয় মন্দির'র সভাপতি অর্জুন শাহা'র সভাপতিত্বে র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবালয় মন্দিরে এসে শেষ হয়।রথযাত্রা উপলক্ষে ৯ দিন ব্যাপি পূজা, দর্শন আরতি, যজ্ঞ, কীর্তন মেলা, ভোগ আরতি, প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।এসময় পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় মন্দির'র সহ-সভাপতি বিমান কান্তীদে, সাধারণ সম্পাদক উত্তম বনিক, প্রধান পুরোহিত রুপম চক্রবর্তী সহ উপজেলার সকল হিন্দু সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন।রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তদের জন্য আনন্দ ও ভক্তির এক মিলনমেলা। রথযাত্রা প্...
বানারীপাড়ায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আত-তাওহীদ অর্গানাইজেশনের অফিস উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আত-তাওহীদ অর্গানাইজেশনের অফিস উদ্বোধন

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||সমাজসেবা ও দাওয়াতি চেতনায় বিশ্বাসী একটি মানবিক সংগঠন “আত-তাওহীদ অর্গানাইজেশন” বানারীপাড়ায় তাদের অফিস কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তরপাড় বন্দরের ঈদগাহ ময়দানসংলগ্ন স্থানে সম্প্রতি এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গত ২৬ জুন, বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটে আয়োজিত এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও শিক্ষাগত অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ছিল উৎসবমুখর পরিবেশ ও আন্তরিক স্বাগত সংবর্ধনা।প্রারম্ভে কুরআন তিলাওয়াত করেন ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি হাফেজ মো. মেহেদী। অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্গানাইজেশনের দপ্তর সম্পাদক রুহুল আমীন। বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বানারীপাড়া পৌর আমির কাওসার হোসাইন বলেন, “সমাজসেবা কেবল আবেগ নয়, এটি একটি গঠনমূলক কর্মযজ্ঞ। একজন সমাজকর্মী...
খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যার পরিকল্পনা করেছিলেন হাসিনা: বকুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যার পরিকল্পনা করেছিলেন হাসিনা: বকুল

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের কান্ডারী রকিবুল ইসলাম বকুল বলেছেন, মিথ্যা মামলা দিয়ে আপোষহীন নেত্রী, তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে হত্যার পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার লুটেরাবাহিনী, হেলমেট বাহিনী কিভাবে আপনাদের অপদস্ত করেছে; বাড়িতে বাড়িতে গিয়ে কিভাবে লাঞ্ছিত করেছে, নির্যাতন করেছে তা সকলের মনে থাকার কথা। আমরা আর লাঞ্ছিত হতে চাই না। আমরা আগামী দিনগুলোতে শান্তিতে বাসার মধ্যে বসবাস করতে চাই। আমরা ছেলে মেয়েদের নির্ভয়ে স্কুলে পাঠাতে চাই। আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে কারো কাছে হাত না পেতে হাসপাতালে নির্ভয়ে চিকিৎসা নিতে চাই। কারণ এগুলো আমার মৌলিক অধিকার। এদেশ স্বাধীন হয়েছিলো যে সকল মৌলিক অধিকারের ওপর ভিত্তি করে। খাদ্য বস্ত্র শিক্ষা চিকি...
নাগেশ্বরীতে নদী ভাঙনে নিঃস্ব কয়েক হাজার পরিবার; নদী শাসনের দাবি
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে নদী ভাঙনে নিঃস্ব কয়েক হাজার পরিবার; নদী শাসনের দাবি

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস, বেরুবাড়ী ও কচাকাটা ইউনিয়নের দুধকুমার ও গঙ্গাধর নদের ভাঙনে অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন। পরিবারগুলো স্থায়ী পুনর্বাসন না পেয়ে আর ঘুরে দাঁড়াতে পারছে না। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলছেন, ভাঙন রোধে বরাদ্দ চেয়েছি আর বরাদ্দ পেলে পদক্ষেপ নেয়া হবে বলে জানান।সরকারের সর্বশেষ তথ্যমতে, দরিদ্রতার শীর্ষে কুড়িগ্রাম জেলা আর দারিদ্র্যের হার ৭০দশমিক ৮ভাগ। একমাত্র কারণ নদী ভাঙন। প্রতিবছর নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে প্রায় পাঁচ হাজার পরিবার। অসময়ে দুধকুমার ও গঙ্গাধর নদের ভাঙনে বল্লভেরখাস, বেরুবাড়ী ও কচাকাটা ইউনিয়নের বলরামপুর ও রহমানেরকুটি, মধ্য ধনীরামপুর এলাকায় গত ১৫দিনে প্রায় ৫০টি পরিবার ভিটেমাটি ও আবাদী ফসল হারিয়ে পরিবার নিয়ে মানব...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’
রাজধানী, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’

|| নিজস্ব প্রতিবেদক ||বাঙ্গালীর হাজার বছরের কৃষ্টির অন্যতম উপাদান হলো খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাসের প্রধান উপকরণ হলো সুজলা, সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রকৃতির অপার সৃষ্টি। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের প্রধানতম খাদ্যশস্য ধান,শাক,সবজি ও ফলমূল ও। সারা বছরের অক্লান্ত পরিশ্রমের শেষে যখন ফসল ঘরে উঠে,তখন বাংলার ঘরে ঘরে শুরু হয় উৎসবের প্লাবন।পরম করুণাময়ের অপার মহিমায় আমাদের দেশে যে সব ফল উৎপন্ন হয়, তা স্বাদে,মানে, পুষ্টিতে বিশ্বসেরা। এই দেশীয় ফলগুলোর অধিকাংশই ফলে জৈষ্ঠ্য-আষাঢ় মাসে। এই সময়ে উৎপন্ন দেশীয় ফল যথা, আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন ও কিছু বিলুপ্তপ্রায় ফল নিয়ে ঢাকার প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোর ন্যায় ২৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ শুরু হচ্ছে “ফ্রুট ফেস্টিভ্যাল”।বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ সকাল ১১টায় দুইদিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’-এর শুভ উদ্বোধন করেন বিশ্বব...
জন্মাষ্টমী উদযাপন পরিষদের পাল্টা কমিটি গঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

জন্মাষ্টমী উদযাপন পরিষদের পাল্টা কমিটি গঠিত

|| স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) ||দীর্ঘদিন ধরে স্থবির ও কমিটিবিহীন অবস্থায় থাকা জাতীয় সনাতন ধর্মীয় সংগঠন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সংগঠক সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব অধ্যক্ষ এস. আনন্দ সাহা এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন তরুণ সমাজকর্মী সৌরভ প্রিয় পাল।বৃহস্পতিবার (২৬ জুন) সিদ্ধান্তটি পরিষদের অধিকাংশ দাতা ও আজীবন সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে গৃহীত হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে তৎকালীন সভাপতি সুকুমার চৌধুরী আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। তবে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনারদের পদত্যাগ এবং নির্বাচন বাতিল হওয়ার ফলে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া থমকে যায়। ফলে দীর্ঘদিন ধরে সংগঠনট...
লোহাগাড়ায় অর্ধগলিত লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় অর্ধগলিত লাশ উদ্ধার

|| লোহাগাড়া প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় অর্ধগলিত অবস্থায় মোহাম্মদ ইলিয়াছ(৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩ টার সময় নিহতের বাড়ীর পাশে একটি একচালা টিনের পরিত্যক্ত বাড়ী থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাইপো মাষ্টার মোহাম্মদ তারেক।নিহত ইলিয়াছ উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওকিলের পাড়ার ছমিউদ্দীন মৌলবী বাড়ীর মৃত ওবাইদুল মতিনের পুত্র।পরিবার সূত্রে জানা যায়, নিহত মো. ইলিয়াছ গত ৩০ বছর ধরে মানসিক ভারসাম্য অবস্থায় ছিল, গত ৩০ বছর আগে তিনি একটি বিয়েও করেছিলেন তবে সে সংসার হয়নি, প্রায় সময় ১০-১৫ দিন নিখোঁজ থাকত, পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে নিয়ে আসত, এরই ধারাবাহিকতায় গত ১৫-২০ দিন ধরে সে নিখোঁজ ছিল, অনেক খোজাখুজি করেও তাঁকে পাওয়া যায়নি, হঠাৎ স্থানীয়রা বাড়ীর পাশে ...
বদলগাছীতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে "স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ জুন) সকাল এগারো টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে সভাপতিত্ব করেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। মূখ্য প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার আজিজুল হক। এ আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিএসআইআর এর আইজিসিআরটি'র সাইন্টিফিক অফিসার তানভীর আহমেদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার রিপা রানী, প্রাণি সম্পদ সার্জন নাজমুল হোসাইন, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব...
খাগড়াছড়ির দুই সীমান্তে ১৫ জনকে পুশইন করলো বিএসএফ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়ির দুই সীমান্তে ১৫ জনকে পুশইন করলো বিএসএফ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ১৫ ভারতে অভিবাসি বাংলাদেশীদের পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে টহল চলাকালীন সময়ে ৩ বিজিবি-র সুবেদার মোঃ দেলোয়ার’র নেতৃত্বে পুশইন করা একজন পুরুষ ও পাঁচ জন নারীকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা সীমান্ত ক্যাম্প কচুছড়ি আছে।আটককৃত ব্যাক্তিদের সাথে কথা বলে জানা যায়, ভারতীয় সীমান্ত এলাকা ওয়াইনথং থেকে তাদের পাঠানো হয়েছে। প্রায় তিন ঘন্টা হাটার পর কচুছড়ি এলাকায় পৌঁছে।অপরদিকে, একই দিন সকালে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী ১১৪ ব্যাটালিয়নের অধিনস্থ হরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর নামক এলাকা দিয়ে পুশইন করলে পলাশপুর ৪০ বিজিবি-র শান্তিপুর বিওপি আটক করেন। আটক...
পানছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান ও সার বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান ও সার বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রনোদনা কর্মসুচির আওতায় আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজধান ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা কৃষি অধিদপ্তর।বৃহস্পতিবার (২৬ জুন) সকাল এগারোটায় উপজেলা পরিষদে নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর উদ্বোধন করেন। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৬৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজধান ও ২০ কেজি সার প্রতি জনকে বিতরণ করা হয়।এসময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. ইব্রাহিম খলিল, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত চৌধুরী, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুনাংকর চাকমাসহ উপকারভোগী কৃষাণ-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।...