সোমবার, মে ৪

Blog

ইসলামী আন্দোলনের ১৬ দফা ঘোষণা
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী আন্দোলনের ১৬ দফা ঘোষণা

|| নিউজ ডেস্ক ||ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে দলটির পক্ষ থেকে ১৬ দফা দাবি উত্থাপন করা হয়েছে। শনিবার (২৮ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ‘মহাসমাবেশের ঘোষণাপত্র’ পাঠ করেন।মহাসমাবেশকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ধিত অংশ ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি গৌরবময় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়।ঘোষণাপত্রে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বৈরতন্ত্র রোধে আমাদের সংস্কার প্রস্তাবনাগুলো সক্রিয় বিবেচনায় নিতে হবে।ঘোষণাপত্রে উত্থাপিত ১৬ দফা দাবিসমূহ হলো-১. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ রাষ্ট্র পরিচালনার মূল নীতিরূপে পুনঃস্থাপন।২. সংসদের উভয়কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন।৩. জুলাই সনদের ঘোষণা ও শোষণমুক্ত রাষ্ট্র বিনির্মাণে জাতীয় ঐক...
রাজারহাট হাসপাতালে ফার্মাসিস্টের ওপর দুর্বৃত্তের হামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রাজারহাট হাসপাতালে ফার্মাসিস্টের ওপর দুর্বৃত্তের হামলা

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্তব্যরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব (মামুন) এর ওপর হামলা চালিয়েছে দুই দুর্বৃত্ত। শনিবার (২৮ জুন) দুপুরে হাসপাতালের গেটসংলগ্ন একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।আহত আবু মোত্তালেব জানান, তিনি সকালে নিয়মিত ডিউটিতে যোগ দেন। দুপুর ১২টার দিকে পরিচিত একজনের ডাকে সাড়া দিয়ে হাসপাতাল গেটের কাছে গেলে খোলারপাড় গ্রামের অটোচালক মাছুম এবং টগরাইহাটের সাবু তার পরিচয় নিশ্চিত করে অতর্কিতে হামলা চালায়। হামলায় তার নাক ফেটে রক্তক্ষরণ হয় এবং মুখ ও চোখে গুরুতর আঘাত পান।তিনি বলেন, “হাসপাতালে ক্যান্টিন না থাকায় গেটের সামনে চা খেতে যাই। ক্যান্টিন থাকলে বাইরে যেতে হতো না, হয়তো এমন ঘটনা ঘটতো না।”রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনীষা দাশ জানান, “আহতের নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং মুখমণ্...
মির্জাগঞ্জে ১৪ বছরের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে ১৪ বছরের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির (১৪) এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে ঐ শিক্ষার্থীর খালার দাবি ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে মির্জাগঞ্জের ঘটকের আন্দুয়া গ্রামে ঐ শিক্ষার্থী তার দাদী রোকেয়া বেগমের সাথে বসবাস করেছিলো। গতকাল সন্ধ্যায় তার দাদী ঐ শিক্ষার্থীকে বাসায় একা রেখে পান খাওয়ার জন্য অন্য বাসায় চলে যান। তখন ঐ শিক্ষার্থী পড়ার টেবিলে ছিলো এবং তার কয়েক ঘন্টা পর দাদী বাসায় আসলে ঝুলন্ত অবস্থায় ফ্যানের সাথে তার লাশ দেখতে পান। পরে পুলিশকে ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।ঐ শিক্ষার্থীর খালা উপমা পারভিন খাদিজা বলেন, আমার বোনের মেয়ে আত্মহত্যা করেনি; বরং তাকে ধর্ষণের পর হত্যা কর...
পানছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে বিজিবি
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিনসহ বিবিধ সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (২৮ জুন ২০২৫) সকাল এগারোটায় পানছড়ি ব্যাটালিয়ন সদরে ৩ বিজিবি ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূইয়ার উপস্থিতিতে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১৮.৫ বান্ডিল ঢেউটিন, সেলাই মেশিন, হুইলচেয়ার, সোলার প্যানেল, অসুস্থ রোগীর জন্য আর্থিক অনুদান প্রদান করেন।এছাড়াও সিন্দু কুমার কারবারী পাড়ায় শিব মন্দির ও লোগাং শান্তিনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য আর্থিক অনুদান এবং নাড়াইছড়ি মুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন।এসময় জোন কমান্ডার বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে...
মির্জাগঞ্জে সড়ক যেন মরণ ফাঁদ
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে সড়ক যেন মরণ ফাঁদ

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার ৫ নং কাকড়া বুনিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ড দক্ষিণ কলাগাছি গ্রামে বৃষ্টি যেন এক আতঙ্কের নাম। এখানকার মানুষের জীবনে দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে কাদা-মাটি আর ভাঙাচোরা রাস্তা। যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষ পর্যন্ত ঘর থেকে বের হতে পারছে না।কাদার নিচে থাকা গর্ত ও ভাঙা রাস্তার এমন অবস্থায় হাসপাতাল, ব্যাংক বা থানা— কোনো জরুরি সেবাই সহজে পাচ্ছে না সাধারণ মানুষ। শিক্ষার্থীদেরও স্কুল-কলেজে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষ, যারা কাজের সন্ধানে বের হতে না পেরে পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, ২০১০ সালে এই রাস্তাটি আর সিসি ডালাই হয়। এর পরে আর কোনো মেরামত বা নতুন কোন কাজ করা হয়নি। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে দুই হাজারের অধিক মানুষ চলাচ...
ঢাকা আলিয়ায় ‘তরুণ’-এর নেতৃত্বে তাশফিকুল ও মিফতাহ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় ‘তরুণ’-এর নেতৃত্বে তাশফিকুল ও মিফতাহ

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||আধিপত্যবাদবিরোধী সাংস্কৃতিক সংগঠন ‘তরুণ’ নতুন নেতৃত্বে যাত্রা শুরু করল। ২০২৫ সালের ২৭ জুন, রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় তরুণ-এর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।সংগঠনটির মূল দর্শন—"নৈতিক মূল্যবোধ সম্পন্ন, রাজনীতি সচেতন ও মানবিক নাগরিক গড়ে তোলা"—এই চেতনাকে সামনে রেখেই নবীন নেতৃত্ব গঠিত হয়েছে। তরুণ-এর স্লোগান: "এসো বিকশিত হই, সত্যের আলোয়", যা তাদের মানবিক ও সাংস্কৃতিক অভিযাত্রার প্রেরণা জোগায়।নতুন কমিটির ঘোষণা দেন তরুণের পরিচালক এস এম মারিয়া ও নির্বাহী পরিচালক ফাহিম ফারুকী, স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে।কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলো-আহ্বায়ক: তাশফিকুল ইসলাম, সদস্য সচিব: মিফতাহুজ্জামান, যুগ্ম সদস্য সচিব: শিহাব মাহমুদ, প্রচার সম্পাদক: মাছুম বিল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. আশরাফুজ্জামান, শিক্ষা কার...
পরিবেশের সচেতনতায় লোহাগাড়া চুনতিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পরিবেশের সচেতনতায় লোহাগাড়া চুনতিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে অনুষ্ঠিত হলো একটি সার্থক ও প্রাণবন্ত বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি।শুক্রবার (২৭ জুন) সকালে চুনতি মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ‘ওয়াটার কিপার্স বাংলাদেশ’ এবং ‘গর্জন সমাজ কল্যাণ সংস্থা’-র যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব এবং প্লাস্টিক বর্জ্যের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ উদ্দিনের কন্ঠে কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ আবুল মাবুদ'র সভাপতিত্বে ‘চুনতি রক্ষায় আমরা’র সমন্বয়ক সানজিদা রহমান'র সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মক...
সাংবাদিক হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা
সর্বশেষ, সারাদেশ

সাংবাদিক হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা

|| শেখ শাহরিয়ার || খুলনা প্রতিনিধি ||একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।স্মরণ সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, ক্লাবের সিনিয়র সদস্য গৌরাঙ্গ নন্দী, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, আনোয়ারুল ইসলাম কাজল, রকিব উদ্দিন পান্নুু, শেখ লিয়াকত হোসেন, এস এম ইয়াসীন আরাফাত রুমী প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য মোস্তফা জামাল পপলু, শেখ কামরুল আহসান, মো. হুমায়ুন কবীর, বাপ্পী খান, দেবব্রত রায়, এস এম নূর হাসান জনি, শেখ আব্দুল হামি...
পানছড়িতে রথযাত্রা মহাউৎসব উদযাপিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে রথযাত্রা মহাউৎসব উদযাপিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে কেন্দ্রীয় দেবালয় মন্দির-এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ- বলরাম-সুভদ্রা দেবী'র রথযাত্রা মহাউৎসব উপলক্ষে র‍্যালী ও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ জুন ২০২৫) বিকাল তিনটায় উপজেলা কেন্দ্রীয় দেবালয় মন্দির'র সভাপতি অর্জুন শাহা'র সভাপতিত্বে র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেবালয় মন্দিরে এসে শেষ হয়।রথযাত্রা উপলক্ষে ৯ দিন ব্যাপি পূজা, দর্শন আরতি, যজ্ঞ, কীর্তন মেলা, ভোগ আরতি, প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।এসময় পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় মন্দির'র সহ-সভাপতি বিমান কান্তীদে, সাধারণ সম্পাদক উত্তম বনিক, প্রধান পুরোহিত রুপম চক্রবর্তী সহ উপজেলার সকল হিন্দু সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন।রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তদের জন্য আনন্দ ও ভক্তির এক মিলনমেলা। রথযাত্রা প্...
বানারীপাড়ায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আত-তাওহীদ অর্গানাইজেশনের অফিস উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আত-তাওহীদ অর্গানাইজেশনের অফিস উদ্বোধন

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||সমাজসেবা ও দাওয়াতি চেতনায় বিশ্বাসী একটি মানবিক সংগঠন “আত-তাওহীদ অর্গানাইজেশন” বানারীপাড়ায় তাদের অফিস কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তরপাড় বন্দরের ঈদগাহ ময়দানসংলগ্ন স্থানে সম্প্রতি এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গত ২৬ জুন, বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটে আয়োজিত এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও শিক্ষাগত অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ছিল উৎসবমুখর পরিবেশ ও আন্তরিক স্বাগত সংবর্ধনা।প্রারম্ভে কুরআন তিলাওয়াত করেন ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি হাফেজ মো. মেহেদী। অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্গানাইজেশনের দপ্তর সম্পাদক রুহুল আমীন। বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বানারীপাড়া পৌর আমির কাওসার হোসাইন বলেন, “সমাজসেবা কেবল আবেগ নয়, এটি একটি গঠনমূলক কর্মযজ্ঞ। একজন সমাজকর্মী...