সোমবার, মে ৪

Blog

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি: আলী রীয়াজ
জাতীয়, সর্বশেষ

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি: আলী রীয়াজ

|| নিউজ ডেস্ক ||জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘গত সাতদিন ধরে আমরা আলোচনা করেছি। বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে, আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি।’আজ রবিবার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের সপ্তম দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।আলী রীয়াজ বলেন, ‘এ অগ্রগতির জায়গাটা অর্জন করা দরকার এ কারণে, আমরা কেউই চাই না আগের জায়গাটায় ফিরে যেতে। এটা আগামীকাল, আগামী দিনের বিষয় না। এটা দীর্ঘদিনের বিষয়।’তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হব। যে ব্যবস্থা ফ্যাসিবাদী শাসনকে তৈরি করেছে, তার কাঠামোগত পরিবর্তনগুলো আমাদের করতে হবে। এ সংকল্প থেকে সবকিছু পাশে রেখে আমরা সমবেত হয়েছিলাম। আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন। সেই রক্...
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করলো এনসিপি
রাজনীতি, সর্বশেষ

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করলো এনসিপি

|| নিউজ ডেস্ক ||‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে একটি পদযাত্রা কর্মসূচি পালন করবে।রবিবার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম।সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য শুধু একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে অনেক অর্জনের পাশাপাশি কিছু অপূর্ণতা ও চ্যালেঞ্জও সামনে এসেছে।নাহিদ ইসলাম আরও জানান, মাসব্যাপী এই পদযাত্রার সূচনা হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এরপর দলটি দেশজুড়ে বিভিন্ন জেলা ও অঞ্চলে কর্মসূচি চালিয়ে আবার ঢাকায় ফিরে আসবে। ...
৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’ ও ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ পালনের সিদ্ধান্ত
জাতীয়, সর্বশেষ

৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’ ও ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ পালনের সিদ্ধান্ত

|| নিউজ ডেস্ক ||৮ আগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' পালনের সিদ্ধান্ত থেকে সরে এসে ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ পালনের ঘোষণা দিয়েছে সরকার। ৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন থাকবে না।রবিবার (২৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে গত (২৫ জুন) ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছিল সরকার। এছাড়া গণআন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস এবং ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করা হয়েছিল। তিনটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়।...
পেছাল শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি; পরিবারে হতাশা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

পেছাল শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি; পরিবারে হতাশা

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি হচ্ছে না আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুনানি হওয়ার কথা ছিল।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।ধারণা করা হচ্ছে, আগামী জুলাইয়ের যেকোনো দিন মামলার অভিযোগ গঠন করা হবে।এর আগে গত বৃহস্পতিবার এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। প্রতিবেদনে হত্যার পেছনে ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা।এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বৃহস্পতিবার (২৬ জুন) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা উঠলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীর একাংশ বিশ্ববিদ্যালয় প্রক্ট...
বগুড়ায় নিখোঁজের তিনদিন পর লেক থেকে যুবকের লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় নিখোঁজের তিনদিন পর লেক থেকে যুবকের লাশ উদ্ধার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা তৌফিকুর রহমানের পুত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করা হাসিন রায়হান সৌমিক (৩০) নিখোঁজ হওয়ার তিনদিন পর তার লাশ উদ্ধার হয়েছে।আজ রবিবার (২৯ জুন) বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার একটি লেকের পানিতে ভেসে থাকা অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।পরিবার সূত্রে জানা যায়, তিনদিন আগে সৌমিক নিখোঁজ হন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন চেষ্টার পরও তাকে জীবিত উদ্ধার করতে পারেনি, বরং আজ তার নিথর দেহ উদ্ধার করতে হয়েছে।সৌমিকের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোক ও উদ্বেগ...
ঢাকা আলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজের আহ্বানে অধ্যক্ষ ও বিপ্লবী ছাত্র পরিষদ
আবহাওয়া ও পরিবেশ, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজের আহ্বানে অধ্যক্ষ ও বিপ্লবী ছাত্র পরিষদ

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং সবুজায়নের বার্তা নিয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা প্রাঙ্গণে এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার (২৯ জুন) মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ওবায়দুল হকের নির্দেশক্রমে বিপ্লবী ছাত্র পরিষদের সক্রিয় বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।এবারের বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদ্রাসার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অধ্যক্ষ প্রফেসর ওবায়দুল হক ছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আশরাফুল কবির এবং হল প্রভোস্ট এসিস্ট্যান্ট প্রফেসর মাসুম বিল্লাহ। তাঁদের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ জুগিয়েছে। এছাড়াও, কর্মসূচিতে বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীগণ এবং সাধারণ ছাত্ররা বিপুল সংখ্যায় অংশ নেন, যা পরিবেশ সচেতনতায় তাদের দায়বদ্ধতা প...
বকশীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশু
সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশু

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জে নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ (৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলার জব্বারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড় ঈদগাহ মাঠ সংলগ্ন জামরুল ইসলামের একমাত্র ছেলে। সে নানাবাড়ি বেড়াতে আসে জব্বারগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়। দুপুরে বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যায় আব্দুল্লাহ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।এ বিষয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ডুবুরি দল উদ্ধার অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।...
ভারি বর্ষণে তলিয়ে গেছে কেটিটিসি-সহ আশেপাশের এলাকা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ভারি বর্ষণে তলিয়ে গেছে কেটিটিসি-সহ আশেপাশের এলাকা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||শনিবার (২৮ জুন) ভোর রাত এবং সকালের ভারী বর্ষণে তলিয়ে গেছে তেলিগাতি কুয়েট রোডে অবস্থিত খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভঃ ল্যাবরেটরী হাইস্কুল, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ পার্শ্ববর্তী এলাকাসমূহ। পানিতে তলিয়েছে বণিক পাড়া, বুচিতলা গাজীবাড়ী মসজিদের সামনে থেকে ল্যাবরেটরী হাইস্কুলের মোড় পর্যন্ত সড়ক। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের সামনে অবস্থিত প্রতিভা প্রি ক্যাডেট স্কুলের সামনের সড়কে পানিতে তলিয়ে গেছে। স্কুলের ৬ শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রীসহ সড়কটি দিয়ে যাতায়াতকারী মহিলা, শিশু, বয়োবৃদ্ধসহ সাধারণ পথচারীদের ভোগান্তি হচ্ছে।স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রতিনিধিকে বলেন, প্রতিদিন সকালে শত শত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় ল্যাবরেটরি হাইস্কুল মোড় ও তৎসংলগ্ন সড়কসমূহ। কিন্তু প্রতিবছর বর্...
খুলনায় বেপরোয়া সন্ত্রাসীরা: আতঙ্কিত নগরবাসী
অপরাধ, আইন ও আদালত, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বেপরোয়া সন্ত্রাসীরা: আতঙ্কিত নগরবাসী

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||একের পর এক হত্যাকাণ্ড, গুলিবিদ্ধ দেহ, ধর্ষণ ও লাশ উদ্ধারের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে মহানগরীতে। গত ১ মাসেই ১০ মে থেকে ৯ জুন পর্যন্ত সময়েই নদীখাল ও জনবহুল স্থান থেকে ১৩টি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। অধিকাংশেরই মেলেনি পরিচয়, ফলে মরদেহগুলো বেওয়ারিশ হিসেবে দাফন করতে হয়েছে। সহিংসতার সর্বশেষ সংযোজন ২৬ জুন রাতে খুলনা শহর ও শহরতলীতে পৃথক স্থানে দু'জন নিহত, দু'জন গুলিবিদ্ধ।গত ২৬ জুন রাত ৯টার দিকে খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ২৭বছর বয়সী সাব্বির হোসেন, গুলিবিদ্ধ হন সাদ্দাম হোসেন (২৯) ও মিরাজ ওরফে কাউয়া মিরাজ (২৮)। এরা সবাই খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী।রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, আইচগাতী ইউনিয়নের রাজাপুরের পপুলার এলাকার সোহাগের বাড়িতে খুলনার কুখ্যাত গ্রেনেড বাবু গ্রুপ গোপন মিটিং করছ...
ইসলামী আন্দোলনের ১৬ দফা ঘোষণা
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী আন্দোলনের ১৬ দফা ঘোষণা

|| নিউজ ডেস্ক ||ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে দলটির পক্ষ থেকে ১৬ দফা দাবি উত্থাপন করা হয়েছে। শনিবার (২৮ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ‘মহাসমাবেশের ঘোষণাপত্র’ পাঠ করেন।মহাসমাবেশকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ধিত অংশ ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি গৌরবময় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়।ঘোষণাপত্রে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বৈরতন্ত্র রোধে আমাদের সংস্কার প্রস্তাবনাগুলো সক্রিয় বিবেচনায় নিতে হবে।ঘোষণাপত্রে উত্থাপিত ১৬ দফা দাবিসমূহ হলো-১. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ রাষ্ট্র পরিচালনার মূল নীতিরূপে পুনঃস্থাপন।২. সংসদের উভয়কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন।৩. জুলাই সনদের ঘোষণা ও শোষণমুক্ত রাষ্ট্র বিনির্মাণে জাতীয় ঐক...