সোমবার, মে ৪

Blog

ইমাম-খতিবদের বেতন পে স্কেল অনুযায়ী দিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি
ধর্ম ও দর্শন, সর্বশেষ

ইমাম-খতিবদের বেতন পে স্কেল অনুযায়ী দিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, ইমাম ও খতিবদের বেতন ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।রবিবার (২৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা জানান তিনি।খালিদ হোসেন জানান, ওয়াকফে যে মসজিদগুলো আছে, সেগুলোতেও ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।ধর্ম উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমি চলে যাব। তবে যাওয়ার আগে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও ওয়াকফের সংস্কার করে দিয়ে যেতে চাই। ওয়াকফের মামলাগুলো খুব দ্রুত যাতে নিষ্পত্তি হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াকফের কার্যক্রম আমরা ডিজিটালাইজ করব।...
ব্র্যাক ব্যাংকে চাকরি; নেই বয়সসীমা
চাকরি, সর্বশেষ

ব্র্যাক ব্যাংকে চাকরি; নেই বয়সসীমা

|| ক্যারিয়ার ডেস্ক ||জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ তারিখ ১২ জুলাই।পদের নাম : সিনিয়র ম্যানেজারপদসংখ্যা : নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা : এমবিএ/স্নাতক/স্নাতকোত্তরঅভিজ্ঞতা : ০৬ বছরবেতন : আলোচনাসাপেক্ষেচাকরির ধরন : ফুলটাইমপ্রার্থীর ধরন : নারী-পুরুষবয়স : নির্ধারিত নয়কর্মস্থল : যে কোনো স্থানআবেদনের নিয়ম : আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময় : ১২ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।...
অবশেষে এনবিআর-এ শাটডাউন প্রত্যাহার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

অবশেষে এনবিআর-এ শাটডাউন প্রত্যাহার

|| নিউজ ডেস্ক ||জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলন অবশেষে প্রত্যাহার করা হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে ৪৮ ঘণ্টা বন্ধ ছিল আমদানি ও রপ্তানি বাণিজ্য। সরকারের কমিটি গঠন ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে কমপ্লিট শাটউাউন প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর ঐক্য পরিষদ। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা।এতে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধে এবং দেশের আমদানি-রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করছে।আন্দোলনে ঢাকার এনবিআর ভবন থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর, ঢাকা কাস্টমস হাউস, বেনাপোল, সোনামসজিদ, আখাউড়া, বুড়িমারীসহ দেশের...
পুনর্গঠন হচ্ছে ইসি
জাতীয়, সর্বশেষ

পুনর্গঠন হচ্ছে ইসি

|| নিউজ ডেস্ক ||নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন হতে যাচ্ছে। বেশ কয়েকদিন যাবৎ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ অনেকগুলো রাজনৈতিক দল ইসি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছে।দলগুলোর দাবির মুখে ইসি পুনর্গঠন হচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে। গত বৃহস্পতিবার শেষ কর্মদিবসে ইসি পুনর্গঠনের সেই বার্তা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে জানিয়ে দিয়েছেন বলে জানা গেছে। সেই বার্তা পেয়ে সিইসি গতকাল অফিস করেননি। তবে ইসি সচিব বলেছেন, তিনি চিকিৎসাধীন।গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠক হওয়ার পরে অনেকের ধারণা ছিল গতকাল নির্বাচন কমিশনে বৈঠক হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সুস্পষ্ট কোনো আলোচনা হবে। কিন্তু তা হয়নি। এমনকি সিইসি নির্বাচন ভবনেও আসেননি। যদিও অন্যান্য নির্বাচন কমিশনার অফিসেই ছিলেন।ইসির কর্মকর্তা ও মিডিয়...
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নেবে ১৬ জন
চাকরি, সর্বশেষ

সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নেবে ১৬ জন

|| ক্যারিয়ার ডেস্ক ||জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেনা পাবলিক স্কুল ও কলেজ। ‘শিক্ষক-কর্মচারী’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জুলাই। প্রতিষ্ঠানের নাম: সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস, ঢাকাপদের বিবরণচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: সাভার সেনানিবাস, ঢাকাবয়সসীমা: ১৫ জুলাই ২০২৫ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছরআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুনআবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।আবেদন ফি: শিক্ষক ও প্রদর্শক পদের জন্য ১০০০ টাকা এবং আইটি টেকনিশিয়ান, সিকিউরিটি গার্ড ইনচার্জ ও বাবুর্চি পদের জন্য ৫০০ টাকা অনলাইনের ...
আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতার বিশ্ব আসরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অনন্য অর্জন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আইসিসি মুট কোর্ট প্রতিযোগিতার বিশ্ব আসরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অনন্য অর্জন

|| নিজস্ব প্রতিবেদক ||নেদারল্যান্ডের হেগ শহরে আয়োজিত আইসিসি মুট কোর্ট কম্পিটিশন (ICCMCC)-এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ আইবিএ স্পিরিট অফ দ্য কম্পিটিশন পুরস্কার অর্জন করেছে।গেল ১১ জুন থেকে ১৮ জুন ২০২৫ অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার সদস্য বিশিষ্ট মুট কোর্ট টিমে ছিলেন সৈয়দ মাহিন, মাহবুবুর রহমান সোহাগ, সোনালী রাজবংশী এবং দীপাণ্বিতা চাকমা। তাঁদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক সাল সাবিল চৌধুরী এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রাফি ইবনে মাসুদ।এই প্রতিযোগিতায়, বিশ্বের ৪৫ টি দেশ থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আইন শিক্ষার্থীদের ৮৮ টি দল আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) সদর দপ্তরে উক্ত আদালতের আদলে গঠিত কোর্ট রুমে তর্ক-বিতর্কে অংশগ্রহণ করে। প্রত...
খুলনায় বাবুল দত্ত হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বাবুল দত্ত হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনায় বাবুল দত্ত হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) আসামীদ্বয়কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা এলাকার মো. রুস্তম শেখের ছেলে সুমন শেখ (৪৫) ও ফুলতলা উপজেলার জামিরা মোল্যাপাড়া এলাকার শামছুর মোল্যার ছেলে মুক্তি মোল্যা (৫৩)।কেএমপি জানায়, নিহত বাবলু দত্তের ছেলে দিপু দত্ত গত ২৭ জুন মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, ২৬ জুন ২০২৫ তারিখ বাদী ও তার বাবা সকাল অনুমান ০৯ ঘটিকায় কৈয়া বাজারস্থ জেলের মোড়ে অবস্থিত তাদের দোকানে যান। বাদীর বাবা দোকান থেকে রাজমিস্ত্রী কাজের জন্য কুলটি যান। রাত ০৮ ঘটিকার সময় তার বাবা দোকানে আসেন। এরপর বাদীর বাবা রাত অনুমান ০৮.৩৫ ঘটিকায় মটর সাইকেল নিয়ে দোকান থেকে পুনরায় বের হয়ে যান। তারপর হতে বাদীর বাবা (বাবুল দত্ত)’র সাথে বাদীর আর কথা হয় নাই। রাত অনুমা...
টিএসসি প্রাঙ্গণে ফ্রি Wi-Fi সেবা চালু করলো ইসলামী ছাত্র আন্দোলন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

টিএসসি প্রাঙ্গণে ফ্রি Wi-Fi সেবা চালু করলো ইসলামী ছাত্র আন্দোলন

|| নিজস্ব প্রতিনিধি ||ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা-এর পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের পাঠচর্চা, তথ্য অনুসন্ধান এবং একাডেমিক কাজে সহায়তা প্রদানের উদ্দেশ্যে টিএসসি প্রাঙ্গণে, বিশেষ করে পায়রা চত্বর সংলগ্ন এলাকায়, একটি বৃহৎ পরিসরের Wi-Fi ভিত্তিক ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে।আজ রবিবার (২৯ জুন) এই সংযোগ উদ্বোধনের সময় ছাত্র সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, এই ইন্টারনেট সংযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ই-পাঠ্যসামগ্রী সংগ্রহ, গবেষণামূলক তথ্য অনুসন্ধান এবং অনলাইন শিক্ষা সহায়তা সহজেই গ্রহণ করতে পারবেন।তিনি আরো বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের মাধ্যমে একটি জ্ঞাননির্ভর ও ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চালিয...
মিরপুরে ইসলামী ঐক্য আন্দোলনের দারসুল কুরআন অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মিরপুরে ইসলামী ঐক্য আন্দোলনের দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||ইসলামী ঐক্য আন্দোলনের মিরপুর শাখায় মাসিক দরসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বাদ আছর শাখার নায়েবে আমীর খন্দকার মাওলানা রফিকুল ইসলামের মিরপুরস্থ বাসভবনে এই দারস অনুষ্ঠিত হয়।মিরপুর শাখার আমীর ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম লিটনের সভাপতিত্বে দারস পেশ করেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান আসলামী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশিরুল হাসান, উত্তরের আমীর মাওলানা মহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঁঞা, উত্তরের নায়েবে আমীর মাওলানা খন্দকার রফিকুল ইসলাম, দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, উত্তরের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবু ত্বহা মুহাম্মাদ নুরুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা হযরত আলীসহ নেতাকর্মীবৃন্দ।দরস শেষে খন্দকার মাওলানা রফিকুল ইসলামের নিজস্ব নতুন বাসভবনে ওঠায় বিশেষ দ...
আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি: আলী রীয়াজ
জাতীয়, সর্বশেষ

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি: আলী রীয়াজ

|| নিউজ ডেস্ক ||জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘গত সাতদিন ধরে আমরা আলোচনা করেছি। বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে, আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি।’আজ রবিবার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের সপ্তম দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।আলী রীয়াজ বলেন, ‘এ অগ্রগতির জায়গাটা অর্জন করা দরকার এ কারণে, আমরা কেউই চাই না আগের জায়গাটায় ফিরে যেতে। এটা আগামীকাল, আগামী দিনের বিষয় না। এটা দীর্ঘদিনের বিষয়।’তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হব। যে ব্যবস্থা ফ্যাসিবাদী শাসনকে তৈরি করেছে, তার কাঠামোগত পরিবর্তনগুলো আমাদের করতে হবে। এ সংকল্প থেকে সবকিছু পাশে রেখে আমরা সমবেত হয়েছিলাম। আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন। সেই রক্...