বুধবার, মে ৬

Blog

মানিকগঞ্জে শতাধিক অজুখানা ও টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে শতাধিক অজুখানা ও টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||তুরস্কভিত্তিক দাতব্য সংস্থা ডোনার রিবাটের আর্থিক সহযোগিতায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও সিংগাইর উপজেলায় শতাধিক অজুখানা ও টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রবিবার (২৬ এপ্রিল) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিবাটের প্রতিনিধি দলের সদস্য মেহমেদ কিলিক ও শেহপেদ আহমেদ।এ সময় মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন, মাওলানা লোকমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং ধর্মীয় কার্যক্রমে অজুর সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানে অজুখানা স্থাপন এবং টিউবওয়েল বসানো হবে, যা স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনযাত্রায় ...
সরকারি আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন
রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সরকারি আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ক্যাম্পাসে সকল ধরনের সহিংসতা বন্ধ এবং আদর্শিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার দাবিতে ‘সন্ত্রাসবিরোধী মানববন্ধন’ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মাদ্রাসার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।শাখা সভাপতি এইচ এম এনামুল হকের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ফয়জুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল ইসলাম বলেন, একটি সুস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না। চলমান সহিংস ও মারমুখী রাজনীতি পরিহার করে সকল ছাত্রসংগঠনকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে। তিনি রাজনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা ও প্রকাশ্য তৎপরতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে এনামুল হক বলেন,...
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল
রাজধানী, সর্বশেষ, সারাদেশ

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রবিবার (২৬ এপ্রিল) ফজরের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।গোলাম সারোয়ার মিলন দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৮৬-৮৭ সালে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮৬-৯০ মেয়াদে মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।রাজনৈতিক জীবনের শুরুতে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি (১৯৮১-৮২) ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন।পরবর্তীতে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন ...
হরমুজ নিয়ন্ত্রণই ‘চূড়ান্ত কৌশল’: যুক্তরাষ্ট্রকে আইআরজিসির কড়া বার্তা
আন্তর্জাতিক, সর্বশেষ

হরমুজ নিয়ন্ত্রণই ‘চূড়ান্ত কৌশল’: যুক্তরাষ্ট্রকে আইআরজিসির কড়া বার্তা

|| আন্তর্জাতিক ডেস্ক ||বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘চূড়ান্ত কৌশল’ হিসেবে ঘোষণা করেছে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, এই কৌশলগত নৌপথের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা এবং যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের ওপর প্রতিরোধমূলক প্রভাব বিস্তার করাই তেহরানের বর্তমান নির্ধারক কৌশল।আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই বার্তায় উল্লেখ করা হয়, হরমুজ প্রণালি কেবল একটি সাধারণ নৌপথ নয়, বরং এটি ওয়াশিংটনের ওপর কৌশলগত চাপ প্রয়োগের একটি কার্যকর হাতিয়ার। যেহেতু বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, তাই এখানে যেকোনো ধরনের অস্থিরতা সরাসরি বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।ইরানের এই...
লোডশেডিং ও জ্বালানি সংকটে সিরাজগঞ্জের অধিকাংশ তাঁতকল বন্ধের পথে
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

লোডশেডিং ও জ্বালানি সংকটে সিরাজগঞ্জের অধিকাংশ তাঁতকল বন্ধের পথে

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত কুঞ্জ এখন গভীর সংকটে। অব্যাহত লোডশেডিং এবং জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বেলকুচি ও এনায়েতপুরসহ জেলার ৯টি উপজেলার তাঁত শিল্পে স্থবিরতা নেমে এসেছে। একসময়ের কর্মচঞ্চল তাঁত পল্লীগুলোতে এখন কেবলই হাহাকার। বিদ্যুতের অভাবে অধিকাংশ পাওয়ারলুম বন্ধ হয়ে যাওয়ায় কাপড় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। স্থানীয় তাঁতিরা জানিয়েছেন, আগে একটি জামদানি শাড়ি বিদ্যুৎচালিত তাঁতে তৈরিতে খরচ হতো মাত্র ৪০ টাকা, কিন্তু বর্তমানে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করতে গিয়ে সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকায়। অর্থাৎ উৎপাদন ব্যয় এক লাফে চারগুণ বৃদ্ধি পেয়েছে।সরেজমিনে বেলকুচির, মুকুন্দগাঁতী, শেরনগর, তামাই ও এনায়েতপুরের খামার গ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় তাঁত কারখান...
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||বাংলাদেশে প্রথমবারের মতো স্বল্প খরচে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ে মানসম্মত বিবিএ ও এমবিএ প্রোগ্রাম চালু করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। এই নতুন পথচলাকে সামনে রেখে শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে “বাংলাদেশে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতির সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে এই সেমিনারে সংশ্লিষ্ট খাতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও গবেষকরা বিস্তারিত আলোচনা করেন।ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব আবুল কাসেম হায়দার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফএ কনসালটেন...
লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ-‘উপাধ্যক্ষ ও শিক্ষাবিদদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ-‘উপাধ্যক্ষ ও শিক্ষাবিদদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক শান্তি প্রতিষ্ঠায় ইসলামি শিক্ষার বিকল্প নেই: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে সিলেট বিভাগের বিভিন্ন মাদরাসার অধ‍্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষাবিদদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারি-১ এ অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ইসলামিক জ্ঞান বিকাশে লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে উল্লেখ করে বলেন, একাডেমিক বিষয়ের বাইরেও ইসলামিক স্টাডিজ মানবজীবনের নৈতিক, পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রদান করে।মতবিনিময় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করার জন‍্য সিলেটের সুপ্রতিষ্ঠিত বিভিন্ন মাদরাসার...
ইউআইইউ’তে ‘ওয়াটার রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে ‘ওয়াটার রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং আইটিএন-বুয়েট, ইউআইইউ-সিএসআইআরএস, এসকেএস এবং ওয়াটারফ্রেশ এ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া-বাংলাদেশের সহযোগিতায় “ওয়াটার রাইটস ইন বাংলাদেশ” শিরোনামে জাতীয় পর্যায়ের একটি সেমিনার আজ ২৫ এপ্রিল ২০২৬ রোজ শনিবার, সকাল ১০:০০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, এমপি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সমাজ চিন্তাবিদ, ব্র্যাকের গভর্নিং বডির চেয়ারম্যান এবং পিপিআরসি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বি...
কুয়েটে স্থায়ী পুলিশ ফাঁড়ির আশ্বাস, আইজিপির সঙ্গে ভিসির সৌজন্য সাক্ষাৎ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কুয়েটে স্থায়ী পুলিশ ফাঁড়ির আশ্বাস, আইজিপির সঙ্গে ভিসির সৌজন্য সাক্ষাৎ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের শীর্ষ পর্যায়ের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) আয়োজিত “জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ” কর্মসূচির ফাঁকে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে এ বৈঠক হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে কনস্টেবল থেকে এসআই (নিরস্ত্র/সশস্ত্র) পর্যায়ের সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।সাক্ষাৎকালে কুয়েট ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভাইস-চ্যান্সেলর ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে সেখানে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানান...
বেলকুচিতে মরহুম আরাফাত রহমান স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মরহুম আরাফাত রহমান স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর নতুনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় আয়োজিত এই ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।খেলায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক এবং বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বি এন পির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন এবং পৌর স...