Thursday, October 29

Blog

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক ‘দারসুল কুরআন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই দ্বীনি আসরটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ। তিনি কুরআনের আলোকে সমসাময়িক জীবন ও সাংগঠনিক পথচলা নিয়ে আলোচনা করেন।ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। এছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকসহ কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দারসে কুরআনে অংশগ্রহণ করেন।পরিশেষে দেশ, জাতি ও মুসলি...
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ ও নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ ও নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

|| আলোকিত দৈনিক ডেস্ক ||উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের প্রভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিসের নির্দেশনা অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সমুদ্রে বিচরণ না করার জন্য জেলেদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।অন্যদিকে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্যও আলাদা নির্দেশনা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন এলাকার নদী বন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ...
খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা মামলার দুই আসামি জামিনে মুক্ত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা মামলার দুই আসামি জামিনে মুক্ত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেপ্তারের প্রায় ১৪ ঘণ্টার মধ্যেই তারা কারাগারে না গিয়ে মুক্ত হন।জানা গেছে, সোমবার রাত ১টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিকেল ৩টার দিকে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের জামিন মঞ্জুর করেন।জামিনপ্রাপ্তরা হলেন দক্ষিণ নিরালা ১০ নম্বর রোডের বাসিন্দা বাবুল গাজী (৫৬) এবং উত্তর হরিণটানা এলাকার মো. সবুজ (৪১)। তারা দু’জনই পেশায় দর্জি এবং নগরীর একটি টেইলার্স প্রতিষ্ঠানে কর্মরত।মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, ঘটনার পরপরই প্রেসক্লাবের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে তাদের উপস্থিতি শনাক্তের পর অন্যান্য অভি...
খুলনায় হাম-রুবেলা টিকাদান সফল করতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততার আহ্বান
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় হাম-রুবেলা টিকাদান সফল করতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততার আহ্বান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে ধর্মীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, শিশুদের সুরক্ষায় টিকাদান শুধু স্বাস্থ্য উদ্যোগ নয়, এটি সামাজিক দায়িত্বও।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার প্রতিনিধি এবং ইমাম পরিষদ-খুলনার নেতারা অংশ নেন।নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশে হাম ও রুবেলার সংক্রমণ শিশুস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হামজনিত শিশুমৃত্যুর ঘটনা সরকারকে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে বাধ্য ক...
রাজিতের সুরে প্রিয়াংকা গোপের নতুন গান ‘এ এমন প্রেম’
বিনোদন, সর্বশেষ

রাজিতের সুরে প্রিয়াংকা গোপের নতুন গান ‘এ এমন প্রেম’

|| মোহাম্মদ রাজিবুল হাসান | বিনোদন ডেস্ক ||গত ১৮ এপ্রিল ২০২৬ অবমুক্ত হল রাজিতের সুরে ড. প্রিয়াংকা গোপের মৌলিক গান 'এ এমন প্রেম'৷ এর আগেও ২০২২ এ রাজিতের সুরে প্রিয়াংকা গোপ গেয়েছিলেন সম্পূর্ণ রাগ ভিত্তিক গান 'মেঘ তুমি'। সপাট ডান, বোল বাণী, তারানা, বন্দিশ ও বিস্তারে গানটি ছিলো অসাধারণ; এই গানটি প্রশংসিত ও শ্রোতা মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।এবারের গানে একদম অন্য গায়কীতে পাওয়া গেল প্রিয়াংকা গোপকে। মেলোডি ভিত্তিক রোমান্টিক গান 'এ এমন প্রেম'। একটু ব্যান্ড প্যাটার্নের সুরে গানটি কম্পোজ করেছেন রাজিত। আর প্রিয়াংকা গোপও সেটি মনে রেখে দুর্দান্ত গায়কীতে অনন্য করে তুলেছেন গানটি ৷এ বিষয়ে রাজিত বলেন, "যেহেতু আমার সুরে প্রিয়াংকা গোপের আগের গানটি বেশ ভারী ছিল, তাই আগের থেকেই চিন্তা করে রেখেছিলাম যে এবার একদম অন্য ধারার একটি রোমান্টিক মেলোডিয়াস গান করাবো প্রিয়াংকাকে দিয়ে।আর প্রিয়াংকা গোপ তো প্ল...
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, আগস্টেই মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সর্বশেষ, সারাদেশ

রূপপুরে জ্বালানি লোডিং শুরু, আগস্টেই মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের জ্বালানি ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে (ইউনিট-১) পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিংয়ের মধ্য দিয়ে দেশ আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিচালন পর্বে প্রবেশ করল।প্রকল্পের ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রাশিয়ার বিশেষজ্ঞদের কারিগরি সহায়তা এবং দেশীয় দক্ষ প্রকৌশলীদের সরাসরি তত্ত্বাবধানে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপনের কাজ শুরু হয়েছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এই প্রক্রিয়া সম্পর্কে জানান, প্রথম ইউনিটে সম্পূর্ণ জ্বালানি লোডিং সম্পন্ন করতে অন্তত ৪৫ দিন সময় লাগবে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের শেষ ভাগে অ...
আইনজীবীদের আরও মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

আইনজীবীদের আরও মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় মন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী ও বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় অসহায় মানুষ অভিযোগ করেন যে তারা সঠিক আইনি সহায়তা পাচ্ছেন না। এ ধরনের অভিযোগ দূর করতে আইনজীবীদের আরও মানবিক হওয়ার পরামর্শ দেন তিনি। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, বিচারক ও আইনজীবীরা নিজেদের কাজের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে এমন এক আ...
ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে জোর বাণিজ্যমন্ত্রীর
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে জোর বাণিজ্যমন্ত্রীর

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন।বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়। বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যের হার মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা অত্যন্ত হতাশাজনক। এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্ব ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা অপরিহার্য বলে তিনি মনে করেন। বিশেষ করে সীমা...
ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টা কালবৈশাখী ঝড়ের সতর্কতা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টা কালবৈশাখী ঝড়ের সতর্কতা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঢাকাসহ দেশের আটটি বিভাগেই প্রবল বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।সতর্কবার্তায় জানানো হয়, আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের পাশাপাশি এসব এলাকায় প্রবল বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং কালবৈশাখীর তীব্রতা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ...
বেলকুচিতে অবৈধ শিশু খাদ্য কারখানায় অভিযান: ১ লক্ষ টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে অবৈধ শিশু খাদ্য কারখানায় অভিযান: ১ লক্ষ টাকা জরিমানা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স বিহীন নকল চিপস, আচারসহ নানাবিধ খাদ্যদ্রব্য উৎপাদন করার অপরাধে একটি কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।অভিযান চলাকালে দেখা যায়, গোপালপুর নামক স্থানের ওই কারখানায় কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের মুখরোচক বিভিন্ন চিপস, আচার ও নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছে। আইন বহির্ভূতভাবে এই কার্যক্রম পরিচালনার দায়ে কারখানার মালিককে নগদ এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ...