কার্যকরভাবে নিয়ন্ত্রিত মানসিক চাপ পড়াশোনায় মনোযোগী করে: উপাচার্য তাজ উদ্দিন
|| নিজস্ব প্রতিবেদক ||কার্যকরভাবে মানসিক চাপ নিয়ন্ত্রণ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও পারদর্শিতা বজায় রাখতে পারে বলে মন্তব্য করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। তিনি বলেন, অতিরিক্ত মানসিক চাপ মনোযোগ, স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতার মতো জ্ঞানীয় কার্যাবলীকে ব্যাহত করতে পারে। তাই সুস্থ ও সুন্দর জীবনের জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১ এ পাবলিক হেলথ বিভাগের আয়োজনে 'Stress and Its Management for Students' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান এবং সাইকোলজিকেল সাপোর্ট সার্ভিস ও স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসের চেয়ারম্যান ডা. ম...










