প্রথম নির্বাচনেই থালাপতি বিজয়ের চমক: বুথফেরত জরিপে বড় জয়ের আভাস
|| বিনোদন ডেস্ক ||তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই রাজনীতির মাঠে রীতিমতো বাজিমাত করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় মেগাস্টার থালাপতি বিজয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’-এর বড় সাফল্যের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। প্রথম নির্বাচনেই তার মার্কায় ভোটের বন্যা বয়ে যাওয়ার এই সংকেত তামিলনাড়ুর ঐতিহ্যবাহী রাজনৈতিক সমীকরণে বড় ধরণের পরিবর্তনের আভাস দিচ্ছে।বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ অনুযায়ী, বিজয়ের দল প্রথমবার নির্বাচনে লড়েই ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। কোনো কোনো সংস্থার মতে, বিজয় সরাসরি ক্ষমতায় না গেলেও ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হতে পারেন। সেক্ষেত্রে তার দল ৬৭ থেকে ৮১টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা সরকার গঠনে মূল নিয়ামক হয়ে দাঁড়াবে।তবে অন্যান্য জরিপে ভিন্ন চিত্রও উঠে এসেছে। কিছু সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বর্তমান ম...










