বুধবার, মে ৬

Blog

যশোরে বাস থেকে নেমে আদর করা সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

যশোরে বাস থেকে নেমে আদর করা সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||যশোরে বাস থেকে নেমে পরম মমতায় কোলে তুলে নেওয়া সেই শিশু ও তার মায়ের জন্য এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল যশোরের সেই নিলিমার বাসায় সশরীরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী পৌঁছে দেন।জানা যায়, গত ২৭ এপ্রিল সোমবার বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বাসটি যখন যশোর ইনস্টিটিউটের সামনের রাস্তা অতিক্রম করছিল, তখন নিলিমা নামের এক নারী তার কোলের শিশুকে নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন এবং শিশুটিকে আদর করেন। অভাবনীয় এই দৃশ্যটি সামাজিক যো...
কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় (২৯ এপ্রিল ও ৩০ এপ্রিল রাত) পরিচালিত এ অভিযানে প্রায় ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের মাদক, গবাদিপশু ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য আটক করা হয়।বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর চৌকস আভিযানিক দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে একযোগে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করতে সক্ষম হয়। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং মাদক নির্মূলে চলমান কঠোর নজরদারির অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা পেশা...
শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে এমন অস্ত্র আনছে ইরান: নৌবাহিনী প্রধান শাহরাম
আন্তর্জাতিক, সর্বশেষ

শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে এমন অস্ত্র আনছে ইরান: নৌবাহিনী প্রধান শাহরাম

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরান খুব শিগগিরই এমন এক শক্তিশালী মারণাস্ত্র নিয়ে শত্রুর মুখোমুখি হবে যা দেখে তারা গভীরভাবে আতঙ্কিত হবে, এমনকি ভয়ে ‘হার্ট অ্যাটাক’ পর্যন্ত করতে পারে। বুধবার (২৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানির এই চাঞ্চল্যকর বক্তব্য প্রকাশিত হয়েছে।কমান্ডার শাহরাম ইরানি হুঁশিয়ারি দিয়ে বলেন, সেই গোপন অস্ত্রটি এখন শত্রুদের একেবারে কাছেই অবস্থান করছে। তিনি বিদ্রূপ করে বলেন, “আশা করি সেটি দেখে তারা হার্ট অ্যাটাক করবে না।” তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক উসকানিহীন আগ্রাসনের মাধ্যমে শত্রুরা যে দ্রুত জয়ের স্বপ্ন দেখেছিল, তা এখন সামরিক একাডেমিগুলোতে হাস্যরসের বিষয়ে পরিণত হয়েছে।নৌবাহিনীর প্রতিশোধমূলক অভিযানের কথা তুলে ধরে কমান্ডার জানান, মার্কিন বিমানবাহী রণতরি ‘আব্রাহাম...
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী তারেক রহমান

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না এবং ধর্মকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে—ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি-অবাঙালি, বিশ্বাসী-অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি।”শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। গৌতম বুদ্ধের পঞ্চশীল নীতির গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, প্রাণী হত্যা, ...
কর কমিশনারের কার্যালয়ে ১২২ জনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ
চাকরি, সর্বশেষ

কর কমিশনারের কার্যালয়ে ১২২ জনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

|| ক্যারিয়ার ডেস্ক ||জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-দিনাজপুর। প্রতিষ্ঠানটি ৬টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১২২ জনকে নিয়োগ প্রদান করবে। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১৭ মে। সংশ্লিষ্ট জেলার যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে।পদের বিবরণচাকরির ধরন: অস্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী ১৮-৩২ বছর (বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না)আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন  আবেদনের সঙ্গে ...
প্রথম নির্বাচনেই থালাপতি বিজয়ের চমক: বুথফেরত জরিপে বড় জয়ের আভাস
বিনোদন, সর্বশেষ

প্রথম নির্বাচনেই থালাপতি বিজয়ের চমক: বুথফেরত জরিপে বড় জয়ের আভাস

|| বিনোদন ডেস্ক ||তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই রাজনীতির মাঠে রীতিমতো বাজিমাত করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় মেগাস্টার থালাপতি বিজয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’-এর বড় সাফল্যের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। প্রথম নির্বাচনেই তার মার্কায় ভোটের বন্যা বয়ে যাওয়ার এই সংকেত তামিলনাড়ুর ঐতিহ্যবাহী রাজনৈতিক সমীকরণে বড় ধরণের পরিবর্তনের আভাস দিচ্ছে।বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ অনুযায়ী, বিজয়ের দল প্রথমবার নির্বাচনে লড়েই ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। কোনো কোনো সংস্থার মতে, বিজয় সরাসরি ক্ষমতায় না গেলেও ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হতে পারেন। সেক্ষেত্রে তার দল ৬৭ থেকে ৮১টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা সরকার গঠনে মূল নিয়ামক হয়ে দাঁড়াবে।তবে অন্যান্য জরিপে ভিন্ন চিত্রও উঠে এসেছে। কিছু সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বর্তমান ম...
দুই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দুই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

|| নিজস্ব প্রতিবেদক ||নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা পৃথক দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল সংশ্লিষ্ট থানা পুলিশ। এর মধ্যে একটি মামলায় গত ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছিলেন। আজ উচ্চ আদালত সেই দুই মামলায় তার জামিন মঞ্জুর করলেন।উল্লেখ্য, গত বছর...
হরমুজ প্রণালিতে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক: শঙ্কায় বিশ্ব অর্থনীতি
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

হরমুজ প্রণালিতে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক: শঙ্কায় বিশ্ব অর্থনীতি

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া ভয়াবহ অচলাবস্থায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। বর্তমানে নিরাপত্তা ঝুঁকির কারণে পারস্য উপসাগরে প্রায় ২ হাজার জাহাজ এবং ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন। বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের ২০ শতাংশেরও বেশি এই রুট দিয়ে পরিবাহিত হওয়ায় বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা ও উদ্বেগ এখন চরমে পৌঁছেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মার্চ মাসে আন্তর্জাতিক সামুদ্রিক বীমা কোম্পানিগুলো এই রুটকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ট্যাংকার জাহাজের 'যুদ্ধ ঝুঁকি বীমা' বাতিল করে দেয়। ফলে অনেক জাহাজ চলাচলের উপযোগী থাকলেও বীমা সুরক্ষা না থাকায় কার্যত যাত্রা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, জলপথে পেতে রাখা নৌ-মাইন সরিয়ে পথটি পুরোপুরি নিরাপদ করতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্থায়ী কোনো সামরিক বা রাজ...
ইউক্রেন ও ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ
আন্তর্জাতিক, সর্বশেষ

ইউক্রেন ও ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে দীর্ঘ আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২৯ এপ্রিল) দুই নেতার মধ্যে প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এক ফোনালাপ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই দীর্ঘ আলোচনায় ইউক্রেনে যুদ্ধবিরতি এবং ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিরসনের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।ফোনালাপ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন-কে জানান, ইউক্রেন ও ইরান—উভয় সংকটই খুব দ্রুত এবং প্রায় একই সময়ের মধ্যে সমাধানের পথে আসতে পারে। তিনি বলেন, “আমি মনে করি আমরা তুলনামূলক দ্রুত একটি ভালো সমাধানে পৌঁছাতে পারব।”ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতি...
হামে আক্রান্ত ৭৪ শতাংশ শিশুই ছিল টিকার বাইরে: স্বাস্থ্য অধিদপ্তর
জাতীয়, রাজধানী, সর্বশেষ, স্বাস্থ্য

হামে আক্রান্ত ৭৪ শতাংশ শিশুই ছিল টিকার বাইরে: স্বাস্থ্য অধিদপ্তর

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||দেশে হামে আক্রান্ত শিশুদের একটি বড় অংশই টিকার আওতার বাইরে ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত শিশুদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এদের মধ্যে ৭৪ শতাংশই কোনো টিকা গ্রহণ করেনি এবং ১৪ শতাংশ শিশু মাত্র একটি ডোজ পেয়েছিল। গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে ৮৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এই সময়ে হামে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে।মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, সংক্রমণের এই সর্বোচ্চ পর্যায় দ্রুতই কমে আসবে। ইতোমধ্যে চিহ্নিত ৩০টি হটস্পট উপজেলায় টিকাদান কার্যক্রমের ফলে সংক্রমণ কমতে শুর...