Wednesday, October 28

Blog

ইউআইইউ’তে টেকসই পরিবেশ উন্নয়ন বিষয়ক ইয়ুথ সিম্পোজিয়াম অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে টেকসই পরিবেশ উন্নয়ন বিষয়ক ইয়ুথ সিম্পোজিয়াম অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগ এবং ইউআইইউ ইডিএস ক্লাব’র যৌথ উদ্যোগে “ইয়ুথ সিম্পোজিয়াম অন এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি” শীর্ষক একটি অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের ডেভেলপমেন্ট কোঅপারেশন বিভাগের প্রধান জনাব উলরিখ ক্লেপম্যান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি, বাংলাদেশ’র কমিউনিকেশন বিভাগের প্রধান জনাব মো: আব্দুল কাইয়ুম এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ’র সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’র (সিএসডি) ভিজিটিং রিসার্চ ফেলো ড. হাসিব মো: ইরফানুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগের প্রধান ড. শ...
পশ্চিমবঙ্গে গরু বেচাকেনা বিতর্কে বিপাকে বিজেপি
আন্তর্জাতিক, সর্বশেষ

পশ্চিমবঙ্গে গরু বেচাকেনা বিতর্কে বিপাকে বিজেপি

|| আন্তর্জাতিক ডেস্ক ||পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর সদ্য গঠিত নতুন সরকারের একটি নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে। ক্ষমতায় আসার মাত্র কয়েক দিনের মাথায় সরকারের তরফ থেকে গবাদিপশু কেনাবেচার ওপর কড়া বিধিনিষেধ জারি করায় রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। বিশেষ করে সরকারি কয়েকটি নির্দিষ্ট দপ্তর থেকে গবাদিপশুর বয়স ও শারীরিক সক্ষমতার শংসাপত্র (ফিটনেস সার্টিফিকেট) ছাড়া কোনো পশু কেনাবেচা করা যাবে না বলে যে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে, তা নিয়ে রাজ্য রাজনীতি এখন সম্পূর্ণ উত্তাল। পবিত্র ঈদুল আজহার ঠিক আগে এমন এক নির্দেশিকা জারি হওয়ায় পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে এক অভূতপূর্ব অচলাবস্থা ও স্থবিরতার সৃষ্টি হয়েছে।গরু কেনাবেচার ওপর এই আকস্মিক নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গ্রামীণ এলাকার সাধারণ গর...
আট্টিগ্রামে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

আট্টিগ্রামে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার আট্টিগ্রাম ইউনিয়নের কুশাভাঙা এলাকায় প্রায় এক বছর ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী কোম্পানির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী মহলের মদদে দিনের পর দিন এ কার্যক্রম চললেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। এতে এলাকার ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। কৃষকরা জানান, ড্রেজারের কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে এবং অনেক স্থানে ভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে অব...
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ও রেকর্ডের মহোৎসব
খেলাধুলা, রাজধানী, সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ও রেকর্ডের মহোৎসব

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশ টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এক অবিশ্বাস্য ও অভূতপূর্ব আধিপত্যের নতুন অধ্যায় রচনা করেছে। দুই দেশের মধ্যকার মুখোমুখি লড়াইয়ে দুই সিরিজ মিলিয়ে টানা চারটি ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক হোয়াইটওয়াশ করার পর, এবার নিজেদের ঘরের মাঠেও ঠিক একই ফলাফলের পুনরাবৃত্তি ঘটাল লাল-সবুজের প্রতিনিধিরা।ক্রিকেট ইতিহাসে এই অবিস্মরণীয় সাফল্যের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানকে টানা দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার গৌরবময় কৃতিত্ব অর্জন করল। এর আগে কেবল পরাশক্তি অস্ট্রেলিয়া ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা চার সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পেরেছিল। তবে বাংলাদেশ ক্রিকেট দল অনন্য এক উচ্চতায় পৌঁছেছে প্রথম দল হিসেবে পাকিস্তানকে টানা সিরিজে...
বেলকুচিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার বর্ণাঢ্য উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার বর্ণাঢ্য উদ্বোধন

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে বেলকুচি উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করা হয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে দেশব্যাপী এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণার পর বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে স্থানীয়ভাবে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি...
প্রিন্সিপাল মুহাম্মদ সালেহ আহমদের স্মরণে লিডিং ইউনিভার্সিটির ভার্চুয়াল আলোচনা সভা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

প্রিন্সিপাল মুহাম্মদ সালেহ আহমদের স্মরণে লিডিং ইউনিভার্সিটির ভার্চুয়াল আলোচনা সভা

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মুহাম্মদ সালেহ আহমদের জীবন ও কর্মের ওপর এক ভার্চুয়াল আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মে রাতে তিনি স্ট্রোক করে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অকাল মৃত্যুতে গত ১৮ মে (শনিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে অনলাইনে এই সভার আয়োজন করা হয়।হাফিজ মোস্তাফিজুর রহমান মাহদির পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘলবাক স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সিইও এবং সাবেক অতিরিক্ত সচিব জনাব বনমালী ভৌমিক।আলোচনা সভায় মরহুম সালেহ আহমদের স্মৃতিচারণ ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন সুনাম...
সিলেটে ইসলামী ঐক্য আন্দোলনের দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিলেটে ইসলামী ঐক্য আন্দোলনের দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটে দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা সম্পন্ন করেছে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত ১৬ ও ১৭ মে ২০২৬ খ্রি. তারিখ জুড়ে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।গণসংযোগকালীন সময়ে আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট অঞ্চলের শিক্ষাবিদ, গবেষক ও ওলামায়ে কেরামের সাথে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিডিং ইউনিভার্সিটি, সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জিয়াউর রহমান এবং বিশিষ্ট দায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব ড. শফী আহমেদের কার্যালয়ে গিয়ে তাঁদের সাথে এক আন্তরিক সাক্ষাতে অংশ নেন।সাক্ষাৎ ও মতবিনিময়কালে আমন্ত্রিত অতিথিদের সামনে মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ও বিপ্লবী সংগঠন ইসলামী ঐক্য আন্দোলনের...
দৌলতপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: দুই শিশু আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: দুই শিশু আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে ৬ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই শিশুকে আটক করেছে পুলিশ। গত ১৫ মে ২০২৬ (শুক্রবার) বিকেলে উপজেলার উত্তর আরা গ্রামে এই ঘটনা ঘটে।​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি উত্তর আরা গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। ঘটনার দিন সকালে নানার পরিবারের সদস্যরা ডাক্তার দেখানোর জন্য মানিকগঞ্জ সদরে যান। এই সুযোগে বিকেল আনুমানিক ৩টার দিকে প্রতিবেশী দুই শিশু—মোঃ আব্দুল ফরিদ মিয়া (১২) ও মোঃ ইসরাফিল (১১) ভিকটিমকে ফুসলিয়ে পাশের একটি গোয়ালঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। এতে ভয় পেয়ে অভিযুক্তরা বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে পালিয়ে যায়।​গত ১৭ মে ভিকটিমের নানী তাকে গোসল করানোর সময় তার শারীরিক অসুস্থতা লক্ষ্য করেন। পরে অভয় দিয়ে জি...
সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু, খবর শুনে শিক্ষার্থীরও প্রাণহানি
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু, খবর শুনে শিক্ষার্থীরও প্রাণহানি

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যু এবং সেই খবর শুনে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলী মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষিকা উপজেলার সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা ও বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কুলছুম। দুর্ঘটনায় আহত হয়েছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোরশাহী গ্রামের বাসিন্দা মমতাজ জাহান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোরশাহী এলাকা থেকে রাজশাহীগাম...
চিলমারীতে আভ্যন্তরীণ বোরো সংগ্রহের অভিযান উদ্বোধন
কৃষি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে আভ্যন্তরীণ বোরো সংগ্রহের অভিযান উদ্বোধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে অভ্যন্তরীণ বোরো (ধান-চাল) সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে চিলমারী উপজেলায় খাদ্য বিভাগের আয়োজনে চিলমারী এলএসডি গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি বস্তা গুণগতমান যাচাই বাছাই করে তারপর সংগ্রহ করতে হবে। এ সময় মিলার ও ডিলারদের কোন প্রকার অসৎ উপায় অবলম্বন না করার আহ্বান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এনামুল হক, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আমজাদ হোসেন, মিল মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান, মিল মালিক ও বিএনপি নেতা সামসুদ্দীন, ধান চাল সংগ্রহের প্রোকিউরমেন্ট ও বিএনপি নেতা সাহেব আলী প্রমুখ।উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়,এ্যাপ...