Wednesday, October 28

Blog

নরসিংদীতে “ইত্যাদি শুটিং স্পটে” বিশৃঙ্খলা: আহত অন্তত ২০, দুই সাংবাদিকের মোবাইলসহ চুরির হিড়িক
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে “ইত্যাদি শুটিং স্পটে” বিশৃঙ্খলা: আহত অন্তত ২০, দুই সাংবাদিকের মোবাইলসহ চুরির হিড়িক

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”-র ধারণ অনুষ্ঠান চলাকালে ব্যাপক বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা ও অব্যবস্হার ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে দুই সাংবাদিকের মোবাইল ফোনসহ দর্শকদের মোবাইল চুরির হিড়িক পরে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।বুধবার (২০ মে) সন্ধ্যায় রায়পুরা উপজেলার রামনগর হাই স্কুল মাঠ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে।ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য আমন্ত্রিত অতিথিদের পাসের ব্যবস্থা ছিল। তবে আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে প্রবেশ গেটে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।পাসধারী নারী ও শিশুসহ হাজার হাজার দর্শককে তীব্র ঠেলাঠেলি করে ভেতরে প্রবেশ করতে হয়েছে। এই ধাক্কাধাক্কির সুযোগে অনুষ্ঠান...
চিলমারীতে অসহায় কৃষকের ধান কেটে দিল মানবিক ছাত্রদলের নেতাকর্মীরা
কৃষি, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে অসহায় কৃষকের ধান কেটে দিল মানবিক ছাত্রদলের নেতাকর্মীরা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার জুম্মাপাড়া গ্রামে শ্রমিক সংকটে বিপাকে পড়া বাবলু মিয়া নামে এক কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে চিলমারী ছাত্রদল।চিলমারীতে টানা বৃষ্টি ও জমিতে পানি জমে যাওয়ার কারণে পাকা ধান কাটতে পারছিলেন না স্থানীয় কৃষকরা। একই সাথে তীব্র শ্রমিক সংকট দেখা দেয়।জানা যায়, গতকাল বুধবার ২০ মে ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমন, চিলমারী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক বিপ্লব, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক জিহাদ ফেরদৌস চমক, চিলমারী উপজেলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফ সরকার ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আরিফ অন্যান্য নেতাকর্মীরা জুম্মাপাড়া (ডেমনারপাড়) এলাকায় মাঠে ন...
খুলনা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার সকালে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি এবং রোগীদের সঙ্গে কথা বলেন।পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। কুমড়ার তরকারি মুখে দিয়ে তা ফেলে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করেন, “এ ধরনের খাবার আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?” পরে তিনি রোগীদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করার নির্দেশ দেন।এ সময় মন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারও ঘুরে দেখেন। পাশাপাশি এন্টিরেবিস ভ্যাকসিন সংকট নিয়ে রোগী ও স্বজনদের অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ ওঠে, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় রোগীদের বাইরে থেকে টাকা দিয়ে কিনতে ...
কালুরঘাট ফেরিঘাটের নতুন টেন্ডারে হাইকোর্টের স্থগিতাদেশ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কালুরঘাট ফেরিঘাটের নতুন টেন্ডারে হাইকোর্টের স্থগিতাদেশ

|| চট্টগ্রাম প্রতিনিধি ||চট্টগ্রামের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম কালুরঘাট ফেরিঘাটের নতুন ইজারা কার্যক্রম নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। গত ৩০ এপ্রিল প্রকাশিত ফেরিঘাটের ইজারা সংক্রান্ত টেন্ডার বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন (Writ Petition No. 5977 of 2026) দায়ের করা হয়।রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১১ মে ২০২৬ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগ উক্ত টেন্ডার বিজ্ঞপ্তির কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ (Stay Order) প্রদান করেন। একই সঙ্গে কেন বিজ্ঞপ্তিটি অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল নিশি জারি করেন আদালত।আদালতের আদেশের প্রত্যয়িত অনুলিপি ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালুরঘাট সেতু চালুর পর ফেরির ওপর নির্ভরতা আগের তুলনায় কমে গেছে। ...
বেরোবিতে কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন রংপুর সদরের উপজেলা আনসার ও ভিডি...
মিরপুরে শিশু রামিসা হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবি তালাবার
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মিরপুরে শিশু রামিসা হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবি তালাবার

|| নিজস্ব প্রতিনিধি ||রাজধানী ঢাকার মিরপুর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে নৃশংস ও বর্বরোচিতভাবে হত্যার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।আজ বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি এস এম শামীম এই ক্ষোভ প্রকাশ করেন।নেতৃদ্বয় বলেন, মিরপুরে ৭ বছর বয়সী অবুঝ শিশু রামিসাকে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তা অত্যন্ত পৈশাচিক এবং সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। শুধু ঢাকা নয়, সম্প্রতি সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশজুড়ে কোমলমতি শিশুদের ওপর একের পর এক পাশবিক নির্যাতন ও হত্যার যে বিভীষিকাময় ঘটনা ঘটছে, তা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। সমাজে নৈতিক অবক্ষয়, অপসংস্কৃতির বিস্তার এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অধ্যাপক কায়কোবাদ: এআই যুগে প্রকৌশল শিক্ষার সম্ভাবনা ও চ্যালেঞ্জ!
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অধ্যাপক কায়কোবাদ: এআই যুগে প্রকৌশল শিক্ষার সম্ভাবনা ও চ্যালেঞ্জ!

|| নিজস্ব প্রতিবেদক ||প্রযুক্তির এই দ্রুত বদলে যাওয়া সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন মানুষের সামনে এক নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছে। মানুষের চিন্তা, কাজ, শেখা— সবকিছুর ভেতরেই সগৌরবে জায়গা করে নিয়েছে প্রযুক্তির এই বিস্ময়কর শক্তি। কখনও তা মানুষকে স্বপ্ন দেখাচ্ছে, কখনও আবার অজানা এক আশঙ্কার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। সেই পরিবর্তনের ঢেউ এসে লেগেছে প্রকৌশল শিক্ষার অঙ্গনেও।ভবিষ্যতের প্রকৌশলীরা কেমন হবে, বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ কতটা বদলাবে, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক কোন নতুন রূপ নেবে— এমন সব গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে রেখেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই বিভাগ আয়োজন করেছিল “এআই যুগে প্রকৌশল শিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক একটি সময়োপযোগী সেমিনার।বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে অংশ নিয়েছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেম...
বেলকুচির তিন ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন ইউএনও’র
সর্বশেষ, সারাদেশ

বেলকুচির তিন ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন ইউএনও’র

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২০ মে) এই চাল বিতরণ কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহান।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতিটি তালিকাভুক্ত পরিবারকে বিনামূল্যে ১০ (দশ) কেজি হারে এই চাল প্রদান করা হচ্ছে।পরিদর্শনকালে ইউএনও জনাব আফরিন জাহান চালের গুণগত মান ও বিতরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং প্রকৃত কার্ডধারীরা যেন সুশৃঙ্খলভাবে এই সহায়তা পান তা নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বেলকু...
প্রচলিত আইন নয়, নৈতিক অবক্ষয় রোধে ইসলামী অনুশাসনই সমাজকে বাঁচাতে পারে: মোস্তফা তারেক
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

প্রচলিত আইন নয়, নৈতিক অবক্ষয় রোধে ইসলামী অনুশাসনই সমাজকে বাঁচাতে পারে: মোস্তফা তারেক

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানী ঢাকার মিরপুর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ বুধবার (২০ মে) এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এই বর্বরোচিত ঘটনার দ্রুত বিচার এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সাথে দেশজুড়ে ক্রমবর্ধমান শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো পৈশাচিক ঘটনাগুলোর মূল কারণ হিসেবে সমাজের চরম নৈতিক অবক্ষয় ও পশ্চিমা সংস্কৃতির নগ্ন প্রভাবকে দায়ী করেন তিনি।বিবৃতিতে মোস্তফা তারেক বলেন, মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী অবুঝ শিশু রামিসাকে যেভাবে ঘরের ভেতর থেকে তুলে নিয়ে নির্মম ও ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে, তা সভ্য সমাজের কোনো স্তরেই কল্পনা করা যায় না। শুধু ঢাকা নয়, সাম্প্রতিক সময়ে সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্...
স্বাধীন বিচার বিভাগের বিপরীতে সরকারের অবস্থান: এনসিপির নিন্দা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

স্বাধীন বিচার বিভাগের বিপরীতে সরকারের অবস্থান: এনসিপির নিন্দা

|| নিজস্ব প্রতিবেদক ||সুপ্রিম কোর্ট সচিবালয়ে পদায়িত বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রত্যাহার এবং সচিবালয়ের কার্যক্রম কার্যত বাতিল করার সরকারি পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এই সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ নীতি এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক চেতনার সম্পূর্ণ পরিপন্থি। আজ বুধবার (২০ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির শীর্ষ নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সর্বস্তরের জনগণ দীর্ঘদিন ধরে একটি স্বাধীন, কার্যকর ও নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত বিচারব্যবস্থার দাবি জানিয়ে আসছে। মূলত অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ, পদায়ন, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যাবলিকে নির্বাহী বিভাগের অনাকাঙ্ক্ষিত প্রভাব থেকে মুক্ত রাখতেই সুপ্রিম কোর্টের...