মে দিবস, শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন
|| ডা. আনোয়ার সাদাত ||পৃথিবী ব্যাপি শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে পালিত হয় মে দিবস। ১ মে, শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। তবে এই দিবস পালনের পেছনে রয়েছে ঊনবিংশ শতাব্দী ও তার আগের শ্রমিকদের বঞ্চনার এক করুণ ইতিহাস।এই সংগ্রাম ও ইতিহাসের শুরুটা ঘটে যুক্তরাষ্ট্রে। ১৮৮৬ সালের এই দিনে শিকাগো শহরের হে মার্কেটে ক্রমেই জড়ো হতে থাকেন শ্রমিকরা। তাদের দাবি ছিল, ন্যায্য মজুরি এবং কাজের জন্য নির্ধারিত সময়। যুগের পর যুগ তাদের সঙ্গে ঘটে যাওয়া বঞ্চনার প্রতিবাদ ছিল এই আন্দোলন। একেকজন শ্রমিককে সেই সময় বাধ্যতামূলক খাটানো হতো ১৫ থেকে ১৬ ঘন্টা, বিনিময়ে পারিশ্রমিক ছিল খুবই সামান্য।শ্রমিকদের সেই আন্দোলনে ঘটে এক অনাকাঙ্খিত ঘটনা। হঠাৎ শ্রমিকদেরকে ঘিরে থাকা ভিড় থেকে কেউ একজন পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন। ঘটনার আকস্মিকতায় সেদিন বিহ্বল ছিলেন আন্দোলনে অংশ নেয়া প্রায় সবাই। এ ঘটনার সঙ্গে সঙ্গে...










