Wednesday, September 16

আজ দেশের বাজারে স্বর্ণের দাম

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||

টানা তিন দফা কমার পর দেশের বাজারে বাড়ানো স্বর্ণের দাম আজও অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী ভালো মানের স্বর্ণ প্রতি ভরি বিকোচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়।

আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) দেশের বাজারে এ দামেই স্বর্ণ কেনাবেচা হচ্ছে। এর আগে স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের মূল্য বৃদ্ধির সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শনিবার (১২ সেপ্টেম্বর) মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত জানায় বাজুস।

বাজুসের তথ্য অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিকোচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।

সংস্থাটি আরও জানায়, গহনার ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে। তবে অলংকার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট নির্ধারিত থাকায় গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *