বুধবার, জুন ১০

নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড চর রহমানের কুটি এলাকায় দুধকুমার নদের তীরে ঐ এলাকার সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে এ মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বেরুবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, ময়নাল হক, আজাদ হোসেন, রফিকুল মিয়া, হোসেন খাঁ, সুরত আলীসহ আরো অনেকে।

এসময় তারা জানান, সর্বগ্রাসী দুধকুমার নদ প্রতিবছর তার তান্ডবলীলা চালিয়ে এ এলাকা গিলে খায় অনেক বসতভীটা, স্থায়ী স্থাপনা, বাগান ও ফসলী জমি। শুধু এ কারণে এখানকার মানুষ সবকিছু হারিয়ে প্রতিনিয়ত দরিদ্র হচ্ছে। শুধু তাই নয় গত কয়েক বছরে নদের ভাঙ্গনে বদলে গেছে এ ইউনিয়নের মানচিত্র। ভাঙ্গনকবলিত এলাকায় সরকারীভাবে কিছু জিও ব্যাগ ফেলা হলেও থামানো যাচ্ছে না দুধকুমারের আগ্রাসন। তাই স্থায়ী বাঁধ নির্মানের দাবী জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *