Sunday, August 9

স্নাতক পাসেই ব্র্যাক ডেইরিতে ডিসট্রিবিউশন ইনচার্জ পদে নিয়োগ

|| ক্যারিয়ার ডেস্ক ||

ব্র্যাক এন্টারপ্রাইজেস তাদের পরিচালিত ‘ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট’-এ ‘ডিসট্রিবিউশন ইনচার্জ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপযুক্ত ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য।

​আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজেস

বিভাগ: ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট

পদের নাম: ডিসট্রিবিউশন ইনচার্জ

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

সেলস ও ডিসট্রিবিউশন নেটওয়ার্ক পরিচালনার ক্ষমতা থাকতে হবে।

এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলে কাজের দক্ষতা থাকতে হবে।

ডিসট্রিবিউশন ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ও ক্যাশ ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: নিদিষ্ট নয়, তবে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স, শিক্ষা ও অভিজ্ঞতার শিথিলযোগ্যতা রয়েছে।

দায়িত্বসমূহ

ফ্যাক্টরি ভেহিকল থেকে নিয়মমাফিক পণ্য গ্রহণ করা এবং ডেম্যান্ড অনুযায়ী সকল সেলসম্যানের মধ্যে পণ্য বিতরণ করা।

দৈনিক বিক্রয়মূল্য অনুযায়ী সেলসম্যানের কাছ থেকে টাকা সংগ্রহ করে ব্যাংক ও হেড অফিসে জমা দেওয়া।

রিসিভেবল কন্ট্রোল করা, সেলসম্যান সিকিউরিটি বৃদ্ধি করা এবং সেলস সেন্টার খরচ নিয়ন্ত্রণ করা।

অ্যাকাউন্টস রিপোর্ট ও মাসিক অ্যাকাউন্টস প্রস্তুত করা এবং অডিট টিমকে সহায়তা করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

কর্মস্থল: যেকোনো জায়গায়

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২২ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *