
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের হরিরামপুরে ২০ পিস ইয়াবাসহ মো. ফয়সাল হোসেন (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) হরিরামপুর থানাধীন জিটকা আনন্দমোহন স্কুলের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফয়সাল হোসেন হরিরামপুর থানার গোপীনাথপুর মোজাম পাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে। আটককালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-০১, তারিখ: ০১/০৮/২০২৬) রুজু করা হয়েছে।
