Wednesday, July 29

রায়গঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

|| রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে ডুবে সিয়াম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চান্দাইকোনা শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম এলাকার আকরাম হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রচন্ড গরমের মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে সিয়াম। গোসল শেষে অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়াম আর বাড়ি ফিরে আসেনি। বিষয়টি টের না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে সিয়ামের সাথে গোসল করতে যাওয়া শিশুদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় সিয়ামের মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার ওসি মোঃ আহসানুজ্জমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *