Wednesday, September 16

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক আসামিকে ভারত হস্তান্তর করতে পারলে জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের হস্তান্তরে সমস্যা কোথায়—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) এক সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

তিনি বলেন, দেশে বিরোধী দল নানা ইস্যুতে সরকারের সমালোচনা করছে, এমন রাজনৈতিক স্বাধীনতাই গণতান্ত্রিক অধিকারের প্রধান বহিঃপ্রকাশ। দেশে গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা থাকলেও বিশ্ববাজারের সংকটের মধ্যেও মানুষের প্রয়োজনে জ্বালানি আমদানিতে সরকারের কোনো কার্পণ্য নেই বলে দাবি করেন তিনি।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনের মূল ভূমিকার বদলে সাইডলাইনে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার্থেই তিনি সেখানে যাননি। একই সঙ্গে শেখ হাসিনাকে ঘিরে একটি চক্রান্তের অভিযোগ এনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *