
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পাগলারহাটের চরাঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পাগলারহাট এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে ওমর আলী (৪৩) এবং একই এলাকার বাবুর আলীর ছেলে মানিক মিয়া (৩৬)।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল পাগলারহাটের চরাঞ্চলে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ভারতীয় ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
