
|| বিশেষ প্রতিবেদক ||
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন দেশে বিজয় অর্জনের মাধ্যমে দেশের জন্য বিরল সম্মান বয়ে আনা বিশ্বজয়ী হাফেজদের সঙ্গে শুভেচ্ছা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সভাকক্ষে এ সাক্ষাতের আয়োজন করা হয়।
সাক্ষাৎকালে বিশ্বজয়ী খুদে হাফেজ ও হাফেজাদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিয়ে আমাদের কোমলমতি হাফেজরা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। এটি সমগ্র দেশ ও জাতির জন্য এক বড় অর্জনের স্মারক।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
সাক্ষাৎ শেষে সফল হাফেজরা তাদের প্রাপ্ত আন্তর্জাতিক সম্মাননা স্মারক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এবং তাঁর সঙ্গে আলোকচিত্রে অংশ নেন। এ সময় বিভিন্ন মাদরাসার দায়িত্বশীল, শিক্ষক, অভিভাবক এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
