Wednesday, September 16

তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি কাওসারুজ্জামানের পিতার ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের শোক

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ কাওসারুজ্জামানের শ্রদ্ধেয় পিতা জনাব আব্দুল বাতেনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন।

আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “মরহুম আব্দুল বাতেন একজন পরহেজগার ও সৎ মানুষ ছিলেন। দ্বীনের সেবায় তাঁর পরিবারের অবদান অনস্বীকার্য।” নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া জানান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে এগারোটার সময় পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কল্যাণপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনাব আব্দুল বাতেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মরহুমের জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *