রবিবার, জুন ১৪

তাড়াইলে ‘যুব জাগো ফাউন্ডেশন’ এর নতুন কমিটি: সভাপতি আসাদুজ্জামান, সেক্রেটারি নাঈম

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সামাজিক সংগঠন যুব জাগো ফাউন্ডেশন’এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ ১২ জুন ২০২৬, সোমবার বরুহা ব্রীজ মোড় সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান ভাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নাঈম। কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য:
২০২৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি যুব জাগো, সমাজ গড়ো,এই স্লোগান নিয়ে কাজ করছে। একটি মাদকমুক্ত, সুদমুক্ত, শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

সংগঠনের কার্যক্রমের মধ্যে রয়েছে—
১. যুবসমাজের নৈতিক বিকাশ: মাদক, অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা।
২. সামাজিক কল্যাণ: দরিদ্র, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
৩. আত্মকর্মসংস্থান সৃষ্টি: বেকার যুবকদের কারিগরি ও আইটি প্রশিক্ষণ।
৪. নিঃস্বার্থ মানবিক সেবা: রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুর্যোগে সহায়তা।
৫. শিক্ষা ও সচেতনতা: ঝরে পড়া শিশুদের শিক্ষার আলোয় ফিরিয়ে আনা।

নতুন সভাপতি আসাদুজ্জামান ভাবলু বলেন, সত্যের সাথে, শান্তির পথে থেকে আমরা তাড়াইলের যুব সমাজকে জাগাতে চাই। আমাদের শপথ হলো ‘না’ মাদককে, ‘না’ সুদকে, ‘হ্যাঁ’ মানবতাকে, ‘হ্যাঁ’ শিক্ষাকে, ‘হ্যাঁ’ নৈতিকতাকে।

স্থানীয়রা জানান, বরুহা ব্রীজ মোড় এলাকার যুব সমাজকে সংগঠিত করে মাদক ও সুদের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে এই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

যুবকের শক্তি, সমাজের উন্নতি, দেশের প্রগতি – এই আদর্শে উজ্জীবিত হয়ে তাড়াইলকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে যুব জাগো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *