সোমবার, মে ৪

খালিশপুরে পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি, রেডিয়েন্ট গ্রুপের বিরুদ্ধে নানা অভিযোগ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার খালিশপুরে পাটকল শ্রমিকরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন। খালিশপুর জুট মিলস এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজি. নং-২০৭৮)-এর উদ্যোগে রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মিল গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে শ্রমিক নেতারা রেডিয়েন্ট গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও শ্রমিকবান্ধব নীতির ব্যত্যয়ের অভিযোগ তোলেন। তারা দাবি করেন, লীজ গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের নিয়মিতভাবে হয়রানি করছে, মজুরি কমিশনের নির্ধারিত হারে বিল পরিশোধ করছে না এবং বিনা কারণে শ্রমিক ছাঁটাই করছে।

বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মিল কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। দ্রুত বকেয়া পরিশোধ এবং মিল পুনরায় চালুর দাবি জানান তারা।

সমাবেশে শ্রমিক নেতা সৈয়দ মো. হুমায়ুন কবির, মো. সেলিম শিকদার, মো. রাজ্জাক তালুকদার, মো. মনির হোসেনসহ আরও অনেকে বক্তব্য দেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে শ্রমিক নেতারা বলেন, অবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধ ও মিল চালু না করা হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *