মঙ্গলবার, জুন ৯

ইরানে ফের হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে’ হবে, সতর্কবার্তা ট্রাম্পের

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করে, তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একাই সেই লড়াই চালিয়ে যেতে হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৮ জুন) সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাব্য পরিণতি সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন। একই সঙ্গে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি উভয় পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করে শান্তির পথে হাঁটার আহ্বান জানান।

সম্প্রতি বৈরুতে ইসরায়েলি হামলা এবং এর জবাবে উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাম্প টেলিফোনে নেতানিয়াহুকে পাল্টা হামলা না চালানোর অনুরোধ করলেও সোমবার ভোরে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও পেট্রোকেমিক্যাল স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও হাইফার একটি স্থাপনা ও দুটি ইসরায়েলি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা সম্পন্ন করে। এপ্রিলের যুদ্ধবিরতির পর এটাই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় উত্তেজনার ঘটনা। তবে এই সংঘাতের পরও বর্তমানে উভয় পক্ষ সাময়িকভাবে হামলা বন্ধ রাখার কথা জানিয়েছে এবং শান্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রেখেছে।

সূত্র: আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *