Tuesday, July 14

ইবি অধ্যাপক ড. মোঃ ময়নুল হকের ঈদুল ফিতরের শুভেচ্ছা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অন্যতম জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ ময়নুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশী-বিদেশী বন্ধু, আত্মীয়-স্বজন এবং দেশের আপামর জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

ড. মোঃ ময়নুল হক শুভেচ্ছা বার্তায় বলেন, দেশী ও বিদেশী ফেবু বন্ধু সকল, আত্মীয়-স্বজন এবং দেশের আপামর জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। রমাদানুল মোবারকের সাম্য, ভ্রাতৃত্ব, সৌহার্দ, সম্প্রীতি ও সহমর্মিতার চেতনায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। দেশ, জাতি ও বৈশ্বিক কল্যাণে আমাদের শ্রম সাধনা নিবেদিত হোক স্রষ্টার পদ সোপানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *