Tuesday, July 21

শিবালয়ে কৃষি বিভাগের ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের শিবালয়ে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পার্টনার প্রকল্পের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মানিকগঞ্জ জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ শাহজাহান সিরাজ, শিবালয় উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদার এবং শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম। এ ছাড়াও কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃষক মোঃ নাজমুল হোসেন ও মহিলা কৃষক মুক্তা আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে স্থাপিত বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *